জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়, ভালোভাবে বর্ষা কী উপভোগ করতে পারবে দক্ষিণবঙ্গের মানুষ?

Scattered Rain over South Bengal: সপ্তাহের প্রথম থেকেই মেঘ বৃষ্টির খেলা চলেছে। আজ বৃহস্পতিবারও দু-এক পশলা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Scattered Rain over South Bengal)। তবে ভারী বৃষ্টির (scattered rain) অনুপস্থিতির কারণে, কলকাতার আবহাওয়া তেমন কমবে না।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এই বছর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি। তবে এখন কিছুটা আশার আলো দেখা যাচ্ছে (Scattered Rain over South Bengal)। দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে ঝড়-বৃষ্টির (Scattered rain) সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করেছে। এর ফলে সেখানে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেড়েছে। আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার, দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Scattered Rain over South Bengal)। পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিও (Scattered rain) হতে পারে।

উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের পর থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। কখনও ভারী আবার কখনও অতি ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের অনেক জেলায় জলমগ্ন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। জানা গেছে, আজ ও কাল উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে, তবে শনিবারের পর থেকে আবারও সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার এই রূপ পরিবর্তনের ফলে দক্ষিণবঙ্গের মানুষজন কিছুটা স্বস্তি পেতে পারে, তবে কলকাতার গরম এখনই তেমনভাবে কমার সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন আর্দ্রতাজনিত অস্বস্তি এবং মাঝারি বৃষ্টির (Scattered rain) সম্ভাবনা রয়েছে (Scattered Rain over South Bengal)

RELATED Articles