Breaking News: দিলীপ ঘোষকে সরিয়ে বিজেপি রাজ্য সভাপতি করা হল সুকান্ত মজুমদারকে! হতবাক রাজনৈতিক মহল

রাজ্য রাজনীতি ফের ঘটে গেল পালাবদল। আজ কিছুক্ষণ আগেই বিজেপি রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে করা হলো অপসারিত। তার জায়গায় স্থলাভিষিক্ত হলেন সুকান্ত মজুমদার।

স্বাভাবিকভাবেই বিজেপির রাজ্য রাজনীতিতে এই পালাবদল হতবাক করেছে গোটা রাজ্যকে। সব থেকে বড় কথা এই বিষয়ে কোনো আগাম খবর কারোর কাছে ছিল না। হঠাৎ করেই দিলীপ ঘোষকে কেন অপসারিত করা হলো তার প্রকৃত কারণ এখনো জানা যায়নি তবে মনে করা হচ্ছে বিধানসভা ভোটে যেভাবে গেরুয়া শিবিরের ভরাডুবি ঘটেছে তার কারণেই সরিয়ে দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে।এই ব্যাপারে দিলীপবাবুর এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আর দিন কয়েক পরেই রাজ্যের বিভিন্ন জায়গায় উপনির্বাচন তার আগে যেভাবে দিলীপ ঘোষকে সরানো হলো এবং সুকান্ত মজুমদারকে দায়িত্ব দেওয়া হলো তা রাজনৈতিক দিক থেকে বিজেপির কাছে বুমেরাং হয়ে ওঠে কিনা সেটাই এখন দেখার।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles