সুপ্রিম কোর্টে আর জি কর কাণ্ডের শুনানি ছিল আজ, সোমবার। এদিন আর জি করে মোতায়েন করা সিআইএসএফ জওয়ানদের অসহযোগিতার অভিযোগ ওঠে রাজ্যের বিরুদ্ধে। তাদের সঠিক ভাবে কাজে লাগানো বা তাদের ঠিকমতো থাকার ব্যবস্থা না করার অভিযোগ তোলা হয় রাজ্যের বিরুদ্ধে। এই বিষয়ে সতর্ক করে সুপ্রিম কোর্ট।
এদিন কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম শীর্ষ আদালতে অভিযোগ করেন, আর জি করে সিআইএসএফের ৩ কোম্পানি মহিলা কনস্টেবল মোতায়েন করার কথা। কিন্তু তাদের থাকার জন্য দেড় ঘণ্টা দূরের জায়গার ব্যবস্থা করা হয়েছে।
যদিও এই বিষয়ে আবার রাজ্যের তরফের আইনজীবী কপিল সিব্বল দাবী করেন, সবার উপযুক্ত থাকার বন্দোবস্ত করা হয়েছে। এদিন প্রধান বিচারপতি জানান, রিপোর্ট অনুযায়ী ৩ কোম্পানি বাহিনী মোতায়েন হয়েছে। আরও ২ কোম্পানি মোতায়েন করা বাকি।
এদিন সুপ্রিম কোর্টের তরফে রাজ্যকে স্পষ্ট জানানো হয়, আর জি কর হাসপাতালের ভিতরে ও প্রয়োজনে খুবই কাছাকাছি সিআইএসএফ জওয়ানদের থাকার ব্যবস্থা করতে হবে। জওয়ানদের মধ্যে প্রচুর মহিলা রয়েছেন, তাদের জন্য সুবন্দোবস্ত করে দিতে হবে।
এর জবাবে কপিল সিব্বল জানান, রাজ্য পর্যাপ্ত ব্যবস্থা করেছে। সলিসিটর তবে তুষার মেহতা আরও অভিযোগ করে বলেন, জওয়ানদের আবশ্যিক কিছু নিরাপত্তা সামগ্রীও দেওয়া হয়নি।
আরও পড়ুনঃ জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতেই হবে, কড়া নির্দেশ দিয়ে জানাল সুপ্রিম কোর্ট
এদিন সওয়াল-জবাবের পর সুপ্রিম কোর্টের নির্দেশ, আজ, সোমবারই রাত ৯টার মধ্যে নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় জিনিসপত্র সিআইএসএফকে দেবে রাজ্য। রাজ্যের তরফে RMA কোয়ার্টার, আর জি কর কলেজ ও ইন্দিরা মাতৃ সদনে জওয়ানদের থাকার ব্যবস্থা করার কথা। রাজ্য এবং কেন্দ্রের তরফে মনোনীত আধিকারিকরা যৌথভাবে পুরো বিষয়টি নিশ্চিত করবেন। নিরাপত্তা সামগ্রী-সহ যা যা প্রয়োজন, সব ব্যবস্থা আজকের মধ্যেই করতে হবে বলে নির্দেশ শীর্ষ আদালতের।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!