BREAKING: বড় ভুল! নন্দীগ্রামে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী, মমতা নন, ঘোষণা কমিশনের

বিরাট বড় একটা ভুল। এবারের নির্বাচনে মূল আকর্ষণ কেন্দ্র ছিল নন্দীগ্রাম। সকলের এই আসন নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে। এই আসন থেকে ভোটে দাঁড়ান খোদ তৃনমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিপক্ষে ছিলেন তাঁরই এককালের সহযোদ্ধা শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ আগেই খবর আসে যে নন্দীগ্রাম থেকে শুভেন্দুকে ১২০১ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু খবরটি আসলে ভুল।

জানা গিয়েছে, সংবাদ সংস্থা থেকে ভুল এই তথ্য দেওয়া হয়েছে। নন্দীগ্রাম থেকে মমতা জয়ী হননি। বরং, মমতাকে হারিয়ে এই আসনটি জিতে নিয়েছেন শুভেন্দু অধিকারী। ১৬২২ ভোটে নন্দীগ্রাম থেকে জিতেছেন তিনি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমনটাই দাবী করা হয়েছে এবং শুভেন্দুকেই আসল জয়ী ঘোষণা করা হয়েছে।

শুভেন্দু বরাবরই দাবী করে এসেছেন যে নন্দীগ্রামে তিনি ‘মাননীয়া’কে হারাবেন। তবে কিছুক্ষণ আগেই খবর মেলে এই কেন্দ্রে জয়ী হয়েছেন মমতা। কিন্তু আসলে খবরটি সত্যি ছিল না। আসল জয়ী শুভেন্দু অধিকারীই।

RELATED Articles