WB Election 2021: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৯০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

কয়লা ও গরু পাচারকাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়র বিরুদ্ধে ৯০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ আনলেন শুভেন্দু অধিকারী। কয়লা পাচারকাণ্ডে বাঁকুড়া থানার এক আধিকারিক গ্রেফতার হতেই তা নিয়ে ময়দানে নেমেছে বিজেপি। শুভেন্দুর কথায়, বিনয় মিশ্রের মাধ্যমে কোটি কোটি টাকা নিয়েছেন তৃণমূল সাংসদ।

কয়লা পাচারকাণ্ডে রবিবার গ্রেফতার হয়েছে বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্র। দিল্লিতে জিজ্ঞাসাবাআদের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যে বিধানসভা ভোটের মাঝে এমন বিষয়ে ঘাসফুল শিবিরকে তীব্র আক্রমণ শানিয়েছে পদ্মফুল শিবির।

আজ দীনেশ ত্রিবেদীকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। বলেন, গণেশ বাগারিয়া ও বিনয় মিশ্রের কথোপকথনের অডিও টেপ সামনে এসেছে। অশোক মিশ্র ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তবে বিনয় মিশ্র এখনও ফেরার। তবে শুভেন্দুর মতে, যে কথোপকথনের অডিও সামনে এসেছে, এর থেকে দুর্নীতি পরিষ্কার। সরকারী মদত ছাড়া এটা অসম্ভব বলে মনে করেন শুভেন্দু।

আরও পড়ুন- পায়েলের প্রচারে বাধা, দলীয় কর্মীর উপর হামলা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে থানায় ধর্না বিজেপি কর্মীদের

এরপরই অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন শুভেন্দু। তাঁর কথায় বিকাশ মিশ্ররা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৯০০ কোটি টাকা দিয়েছেন। বালি, কয়লা, গরু পাচার থেকে এইইসব টাকা আসত বলে দাবী শুভেন্দুর। এর সঙ্গে অনেক পুলিশ আধিকারিকও যুক্ত বলে দাবী করেন বিজেপি নেতা। তিনি এও বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় এইসমস্ত পুলিশকে পোস্টিং করাতেন। ভোটেও পাচারের টাকা বিলি করা হয়েছে বলে দাবী করেন শুভেন্দু।

আরও পড়ুন- তৃতীয় দফা ভোটের আগেই চাপের মুখে মমতা, তিন জেলার পুলিশ কর্তাদের অপসারিত করল কমিশন 

এই বিষয়ে সদ্য তৃণমূলত্যাগী দীনেশ ত্রিবেদী অভিযোগ তুলে বলেন, “এই দুর্নীতি হিমশৈলের চূড়া মাত্র। তৃণমূল বাংলাকে অসার করে দিয়েছে”। শুভেন্দুর সুরে সুর মিলিয়ে অমিত মালব্য বলেন, “প্রতি মাসে ৪০ কোটি টাকা পাঠানো হত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে”।

RELATED Articles