Suvendu Adhikari Demand for Resign of Mamata Banerjee in R G Kar Case: আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে যে নির্মমভাবে খুন করা হয়েছে, সেই ঘটনার আগুনে জ্বলছে গোটা রাজ্য। এবার এই ঘটনার আঁচ পড়ল রাজ্য বিধানসভাতেও। আজ, বুধবার বিধানসভায় এই ঘটনার প্রতিবাদে ধর্নায় বসলেন বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবীও তুলেছেন তারা (Suvendu Adhikari Demand for Resign of Mamata Banerjee in R G Kar Case)।
আর জি করের তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবার উত্তাল বিধানসভা। আজ, বুধবার বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা। তাদের নেতৃত্বে রয়েছেন শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবী তোলে বিজেপি। শুভেন্দুর কথায়, “এটা সংঘটিত গণধর্ষণ এবং খুনের ঘটনা আর রাজ্য সরকার চাইছে সত্যিটা ধামাচাপা দিতে” (Suvendu Adhikari Demand for Resign of Mamata Banerjee in R G Kar Case)।
তিনি আরও বলেন, “আরজিকরের ঘটনায় মূল অভিযুক্তদের আড়াল করতে উঠে পড়ে লেগেছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নির্দেশেই পুলিশ এই কাজ করেছে। তাই অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে” (Suvendu Adhikari Demand for Resign of Mamata Banerjee in R G Kar Case)।
আর জি করের ঘটনার তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নির্দেশের পরই আজ, বুধবার দিল্লি থেকে রাজ্যে এসেছে ফরেনসিক সহ সিবিআইয়ের টিম। শুভেন্দু জানান, তিনি সিবিআইয়ের কাছে দাবী জানাবেন যাতে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে জেরা করা হয়। শুভেন্দুর দাবী, আর জি করের তরুণী চিকিৎসক খুনের ঘটনায় অনেক প্রভাবশালী জড়িত। তাদের আড়াল করতে পুলিশ আসল সত্যিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে (Suvendu Adhikari Demand for Resign of Mamata Banerjee in R G Kar Case)।
প্রসঙ্গত, আর জি কর নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে উঠলে শুনানিতে এই ঘটনায় রাজ্য সরকার ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল আদালতও। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ ছিল, পুলিশ প্রথমেই এই ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করল কেন। তরুণীর উপর নারকীয় তাণ্ডব চালানো হয়েছে বোঝার পরও কেন এমন মন্তব্য। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দেয় হাইকোর্ট।





