Dev Postponed the Teaser Release Date of Khadan for R G Kar Incident: এই মুহূর্তে আর জি করের ঘটনা নিয়ে গোটা রাজ্য উত্তাল। এই ঘটনার তদন্তভার গিয়েছে সিবিআইয়ের উপর। রাজ্যের দিকে দিকে যখন আর জি কর নিয়ে প্রতিবাদ, বিক্ষোভ গড়ে উঠছে, সেই সময় দাঁড়িয়ে তারকা মহলের তরফে তেমন কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি। সেই তালিকায় রয়েছেন দেবও। তিনি আপাতত সৌদি আরবে ছুটি কাটাতে ব্যস্ত। সঙ্গে প্রেমিকা রুক্মিণী। সে সব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে আবার বেশ কটাক্ষের মুখেও পড়েছেন অভিনেতা। এবার আর জি কর কাণ্ড নিয়ে মৌনতা ভাঙলেন দেব (Dev Postponed the Teaser Release Date of Khadan for R G Kar Incident)।
আর জি করের ঘটনায় গোটা রাজ্য বিধ্বস্ত। তরুণী চিকিৎসকের উপর নির্মমভাবে অত্যাচার করে খুনের ঘটনায় রাজ্যবাসীর চোখে জল। এমন সময় চুপ সিনেমা জগতের বেশিরভাগ তারকাই। তবে এবার মুখ খুললেন দেব। আসলে আজ, ১৪ আগস্ট মুক্তি পাওয়ার কথা দেবের বহু প্রতীক্ষিত ছবি ‘খাদান’-এর টিজার। তবে আমজনতার যা মানসিক অবস্থা এই মুহূর্তে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ছবির টিজার মুক্তি নিয়ে বড় পদক্ষেপ করলেন দেব। আর জি করের ঘটনার প্রতিবাদের নিজের ছবির টিজার মুক্তি পিছিয়ে দিলেন তিনি (Dev Postponed the Teaser Release Date of Khadan for R G Kar Incident)।
আজ, ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে না ‘খাদান’-এর টিজার। একথা জানুয়ে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে দেব লেখেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ভয়ানক আরজি কর ঘটনার জন্য আমরা সকলে অত্যন্ত দুঃখিত এবং ক্ষুব্ধ। এই ধরণের নক্কারজনক ঘটনার প্রতিবাদে আমরা গোটা টিম একসঙ্গে রয়েছি। সেই কারণেই খাদানের টিজার রিলিজের তারিখ পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে” (Dev Postponed the Teaser Release Date of Khadan for R G Kar Incident)।
এই বিবৃতিতে আরও জানানো হয়েছে, “এখন আমাদের একমাত্র ফোকাস হল নির্যাতিতা তরুণী চিকিৎসক যেন সুবিচার পায়। অপরাধীর সাজা হোক। মৃতা চিকিৎসক তরুণীর পরিবারের প্রতি আমাদের সমবেদনা, এই কঠিন সময়ে বিচারের লড়াইয়ে আমরা তাঁদের সঙ্গে আছি” (Dev Postponed the Teaser Release Date of Khadan for R G Kar Incident)।
View this post on Instagram
দেবের সিদ্ধান্তকে কুর্ণিশ জানিয়েছেন নেটিজেনরা। রাজ্যের এমন এক সময়ে যে অভিনেতা এমন এক পদক্ষেপ নিয়েছেন, তা প্রশংসনীয় বলে জানান তারা (Dev Postponed the Teaser Release Date of Khadan for R G Kar Incident)। অন্যদিকে, আগামীকাল, ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ ও রাজ চক্রবর্তী পরিচালিত ‘বাবলি’। সেই ছবি মুক্তি পাবে কী না এমন সময়ে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আপডেট নেই।
বলে রাখি, সঞ্জয় রিনো দত্ত পরিচালিত এই ‘খাদান’ ছবিতে এক ফ্রেমে দেখা মিলবে দেব ও যিশুর। এই ছবি ঘিরে উত্তেজনার কোনও অন্ত নেই। এই ছবিতে নাকি দ্বৈত চরিত্রে দেখা যাবে দেবকে। একইসঙ্গে বাবা ও ছেলের ভূমিকায় অভিনয় করবেন তিনি। খাদানে ইধিকা পালের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে দেবকে। একাধিক চমক থাকতে পারে এই ছবিতে।





