Again Case Filed in Calcutta High Court for R G Kar Case: ফের আর জি কর কাণ্ডে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। যে সেমিনার হলে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল, সেই সেমিনার হলের পাশের দেওয়ালই ভাঙার অভিযোগ ওঠে আর জি করের বিরুদ্ধে। তা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে হাসপাতাল চত্বরে। এবার এই ঘটনাতেই কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা (Again Case Filed in Calcutta High Court for R G Kar Case)।
গতকাল, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আর জি করের ঘটনায় শুনানি ছিল। বেশ কিছু জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল আর জি কর ইস্যু নিয়ে। সেই সমস্ত ঘটনার শুনানির পর আর জি করের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। আজ, বুধবার থেকে শুরু হয়েছে তদন্ত। দিল্লি থেকে এসেছে ফরেনসিক দল-সহ বিশেষ সিবিআই টিম। পুলিশের থেকে সমস্ত নথি, তথ্য নেওয়া হয়েছে। অভিযুক্ত সঞ্জয় রায়কেও হেফাজতে নিয়েছে সিবিআই।
গত কয়েকদিন ধরেই আর জি কর চত্বর উত্তপ্ত। গতকাল, মঙ্গলবার আর জি করে অবস্থান বিক্ষোভ করেন বুদ্ধিজীবীরা। সেই সময় হঠাৎ খবর চাউর হয়, যে সেমিনার হলে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল, সেই সেমিনার হলের পাশের দেওয়ালই ভেঙে ফেলা হচ্ছে (Again Case Filed in Calcutta High Court for R G Kar Case)। এরপরই হাসপাতাল চত্বরজুড়ে শুরু হয় তুমুল উত্তেজনা।
এই ঘটনায় বিক্ষোভরত পড়ুয়া চিকিৎসকদের সঙ্গে রীতিমতো হাতাহাতি বাঁধে পুলিশের। বিক্ষোভকারীদের দাবী, আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। কিন্তু সিবিআই তদন্তের আগে এই দেওয়াল ভেঙে ফেলা হচ্ছে যাতে সেমিনার হল থেকে সমস্ত প্রমাণ লোপাট হয়ে যায়। যদিও হাসপাতাল সূত্রে খবর, যে সেমিনার হলে ঘটনাটি ঘটেছিল সেটি ভাঙা হয়নি। কিন্তু সেই সেমিনার হলের আশপাশেই বা ভাঙা হবে কেন, তা নিয়েও প্রশ্ন ওঠে। নানান জায়গায় প্রমাণ থাকতে পারে। সিবিআই তদন্তের আগে কেন সেখানে হাত দেওয়া হবে! সেই ঘটনাতেই এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা (Again Case Filed in Calcutta High Court for R G Kar Case)।
প্রসঙ্গত, আজ, বুধবারই আর জি কর যাবে সিবিআই। সেখানে গিয়ে সেমিনার হল খতিয়ে দেখবেন আধিকারিকরা। নমুনা সংগ্রহ করবেন। এছাড়াও সেখানকার পড়ুয়া চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন তারা। আর জি করের তরুণী চিকিৎসক শেষমেশ ন্যায় বিচার পান কী না, এখন সেটাই দেখার!





