Big Breaking: দলবদল নিয়ে জরুরি সিদ্ধান্ত নিলেন শুভেন্দু!

অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটল। শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন অন্য কোন দলে তিনি যোগ দিচ্ছেন না। আপাতত ঘাসফুল শিবিরেই থাকছেন তিনি। যদিও এই দাবি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে। এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী নিজে এই বিষয় নিয়ে মুখ খোলেননি।
আজ উত্তর কলকাতার একটি বাড়িতে প্রশান্ত কিশোর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর জরুরি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়। সেই বৈঠক শেষে সৌগত রায় জানিয়েছেন যে, শুভেন্দু দলেই থাকবে। আজ দুই ঘণ্টার আলোচনা হয়েছে। এবার বাকিটা যা বলার শুভেন্দু বলবে।
এখন শুভেন্দু অধিকারী নিজের মুখে কী বলেন তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজনৈতিক মহল সহ গোটা রাজ্য।

RELATED Articles