নন্দীগ্রাম আজও বিচার পায়নি কেন তা নিয়ে সরব শুভেন্দু অধিকারী

শনিবার ছিল ১৪ মার্চ। ১৩ বছর ঠিক ১৪ই মার্চ বাংলার মাটি ভিজেছিল মানুষের রক্তে। পুলিশের গুলিতে জীবন হারিয়েছিলেন ১৪জন আন্দোলনকারী। নন্দীগ্রাম সেদিন থেকেই বাংলার তথা ভারতের গণআন্দোলনের পীঠস্থান। অথচ আজও সেই গুলিচালনার ঘটনায় কারো সাজা হলো না। এটাও জানা গেল না কে বা কার নির্দেশে সেদিন গুলি চালনার হয়েছিল। দোষীদের খুঁজে না পাওয়া, তাদের শাস্তি না হওয়া ঘিরে এবার সিবিআইকে কাঠগড়ায় তুললেন নন্দীগ্রাম গণআন্দোললের ভূমিপুত্র তথা রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাফ জানিয়ে দিলেন, ভবিষ্যতে সিবিআইকে জবাব দিতে হবে কেন আজও নন্দীগ্রাম বিচার পায়নি।

শনিবার দিনভর নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে শহীদ দিবসের আয়োজন হয়েছিল নন্দীগ্রামে। যে কমিটির নেতৃত্বে নন্দীগ্রাম গণআন্দোলন সংঘঠিত হয়েছিল সেই ‘ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি’র ডাকে শনিবার সন্ধ্যায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে জরিরপুল পর্যন্ত এক মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছিল। মূল লক্ষ্য ছিল ২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে পুলিশ ও সশস্ত্র হার্মাদ বাহিনীর আক্রমণে নিহত ১৪জন আন্দোলনকারী ও ওই ঘটনায় নিখোঁজ মানুষদের স্মরণ করা। সেই মিছিলেই সামিল হন শুভেন্দু অধিকারী। সেই মিছিল শেষেই তিনি সরব হন সিবিআইয়ের বিরুদ্ধে। কার্যত তোপ দাগেন তিনি এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে।

শুভেন্দুবাবু বলেন, ‘‌যদি ৮৪ সালের শিখ দাঙ্গার দোষীরা শাস্তি পায়, ৯৬ সালের ভাগলপুর দাঙ্গার শাস্তি হতে পারে তাহলে নন্দীগ্রামের গণহত্যার লোকরা পাবে না কেন? ৪৫ জন মেয়েকে ধর্ষণ করল। বিচার তো চাইতেই হবে।‌ ‌নন্দীগ্রাম কেন বিচার পায়নি ভবিষ্যতে এর জবাব সিবিআইকে দিতে হবে। দোষীদের মুক্ত করে দিয়ে চার্জশিটে নাম দেওয়া হল আন্দোলনকারীদের।’

RELATED Articles

Leave a Comment