অসাধ্য সাধন! ভোলেবাবার ডাক উপেক্ষা করা কঠিন, টানা ২৬ দিন সাইকেল চালিয়ে চুঁচুড়া থেকে কেদারনাথ পৌঁছলেন বছর ২৬-এর শুভ

Boy traveled to Kedarnath from Chunchura by bicycle: সাইকেল নিয়ে চুঁচুড়া থেকে কেদারনাথ, ভাবা যায় ! এটা শুধুমাত্র সম্ভব ভগবানের প্রতি বিশ্বাস থাকলেই। হ্যাঁ এমনই কান্ড ঘটিয়ে বসেছেন চুঁচুড়ার একটি ছেলে। নাম শুভ দাস। বয়স ২২ বছর।‌‌ তিনি চুঁচুড়া থেকে সাইকেল নিয়ে পৌঁছে গিয়েছেন কেদারনাথ (Kedarnath)। ২৬ দিন ধরে সাইকেল চালিয়ে প্রায় ১৫৬৬ কিলোমিটার রাস্তা অতিক্রম করে তিনি পৌঁছেছেন বাবা কেদারনাথ দর্শন করতে (Boy traveled to Kedarnath from Chunchura by bicycle)

বাবা কেদারনাথকে (Kedarnath) পুজো দেওয়ার জন্যই তিনি পাড়ি দিয়েছেন কেদারনাথে। অনেকেই বড়কাঁছারি, তারকেশ্বর যায় বাবার মাথায় জল ঢালতে। ‌চুঁচুড়ার‌ ছেলে শুভ দাস‌ গঙ্গার জল নিয়ে কেদারনাথের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন সেই গঙ্গার জল বাবা‌ কেদারনাথের মাথায় ঢালবে বলে। বছর বাইশের এই তরুণের‌ সাহসটা ভাবছেন। ‌ইতিমধ্যেই তিনি বাবা কেদারনাথকে (Kedarnath) পুজো দিয়ে গৌরীকুণ্ড থেকে জল নিয়ে চুঁচুড়ায় পৌঁছেছেন (Boy traveled to Kedarnath from Chunchura by bicycle)

জানা গিয়েছে, ছোট থেকে শিব ভক্ত ছিল শুভ দাস। প্রথমে বন্ধুদের সঙ্গে শিবের মাথায় জল ঢালতে তিনি তারকেশ্বর যেতেন। ‌ সেখান থেকেই ইচ্ছে জন্মায় কেদারনাথে (Kedarnath) পৌঁছে শিবের মাথায় জল ঢেলে আসবেন। তাই সেইমতো কাজ করে‌ বসেন। লক্ষ্যে অবিচল ছিলেন। এক বছর ধরে প্রস্তুতি নিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন বাবা কেদারনাথের (Kedarnath) মাথায় জল ঢালার জন্য (Boy traveled to Kedarnath from Chunchura by bicycle)

অবশেষে চুঁচুড়া আর ছেলে শুভ ১৪ই এপ্রিল সাইকেল নিয়ে রওনা দেন কেদারনাথের উদ্দেশ্যে। পথে নানা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে তবে হার মানেননি। কখনো রাত কেটেছে ফাঁকা রাস্তায় আবার কখনো কোন সহৃদয় ব্যক্তি নিজের বাড়িতে জায়গা করে দিয়েছেন। সমস্ত প্রতিকূলতা পেরিয়ে মনের জোরে ভক্তির জন্য শুভ পৌঁছে গিয়েছে কেদারনাথ (Kedarnath) মন্দিরে (Boy traveled to Kedarnath from Chunchura by bicycle)

চুঁচুড়া একটি ছোট্ট ঠেলাগাড়ির দোকান রয়েছে শুভর। বাড়ির অবস্থাও তেমন ভালো নয়। টালির চালের বাড়ি, সেখানেই মা-বাবাকে নিয়ে ছোট্ট সংসার তার। দু’বছর আগে লোন নিয়ে নিজের দোকান চালু করেছিলেন। চুঁচুড়া সান্ডেশ্বর তলা মন্দিরের পাশেই ছোট্ট ঠেলাগাড়ির দোকানে চা বিস্কুট চিপস বিড়ি সিগারেট বিক্রির ছোট্ট পসরা। দোকানের আয় থেকেই টাকা জমিয়েছেন নিজের যাত্রার জন্য (Boy traveled to Kedarnath from Chunchura by bicycle)

১৪ই এপ্রিল বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে ২৬ দিনের মাথায় ৯ই মে কেদারনাথ মন্দিরে পৌঁছায় শুভ। সেখানে পুজো দিয়ে বাড়ি ফিরেছেন দিন কয়েক আগেই বাড়ি ফেরার পর নিজের কাজেও ফিরেছেন তিনি (Boy traveled to Kedarnath from Chunchura by bicycle)। তবে লক্ষ্য রয়েছে ভোলে‌বাবা ডাক দিলে নতুন যাত্রায় বেরিয়ে পড়বেন তিনি। চুঁচুড়ায় ফিরে, শুভ জানান, “কেদারনাথ (Kedarnath) মন্দির দেখে আমার কিছু বলার মত শব্দ ছিল না”।

RELATED Articles