বাড়বে মানসিক চাপ, ব্যবসায় আর্থিক ক্ষতির সম্ভাবনা, সম্পর্কে অবনতি, বৃষ রাশিতে বুধের গমনে ক্ষতির সম্মুখীন হবে ৩ রাশি

বুধকে বলা হয়ে থাকে গ্রহদের যুবরাজ। নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে বুধ গ্রহ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, খুব শীঘ্রই বুধ গ্রহ বৃষ রাশিতে গমন করতে চলেছে। এই গমনের জেরে বেশ ক্ষতির মুখে পড়তে হবে কিছু রাশির জাতক-জাতিকাদের।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

ধনু রাশি

বুধের এই গমন মোটেই ভালো যাবে না এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের প্রতিদ্বন্দ্বীরা তাদের চেয়ে শক্তিশালী হবে। এই সময়ের মধ্যে প্রতিযোগীদের শক্তি বাড়তে পারে। এই সময়ে গাড়ি চালানোর সময় বিশেষ সতর্ক থাকুন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় যাতে কোনও বিবাদ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অন্যথায় সমস্যা বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের।

বৃশ্চিক রাশি

বুধের এই গমন দুর্বল ফল দেবে এই রাশির জাতক-জাতিকাদের। সঙ্গীর সঙ্গে  মতপার্থক্যও বাড়বে এই সময়। চাকরিতেও কিছু সমস্যা দেখা দিতে পারে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, এই সময়ে কোনও ভুল পদক্ষেপ এড়িয়ে চলুন তারা। কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এই রাশির জাতক-জাতিকাদের। অন্যথায় বিশাল আর্থিক ক্ষতি হবে। ব্যবসায়ও ক্ষতি হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। 

তুলা রাশি

বুধের এই গমন ভালো হবে না এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই গমন স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। এই সময় বুদ্ধি বিভ্রান্ত হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। খুব সাবধানে যে কোনও সিদ্ধান্ত নিতে হবে এদের। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের কথা রূঢ় হতে পারে। এর ফলে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে এদের। মানসিক চাপ বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles