“পদ্ম গোখরো, কাকে ছোবল মারতে গিয়ে কাকে মারে, কে জানে”, পরোক্ষভাবে মিঠুনকে কটাক্ষ তসলিমার

সদ্যই বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। গত রবিবার বিজেপির ব্রিগেডে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। এরপর থেকেই নানান বিতর্কের মুখে পড়তে হয়েছে তাঁকে। এবার ফের তাঁকে বাক্যবাণে বিঁধলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। মহাগুরুকে পরোক্ষভাবেই কটাক্ষ করে গতকাল, বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়াতে তসলিমা লেখেন, “নানান ঘাটের জল খাওয়া সাপ খোপ নিয়ে বিজেপি কী করবেন, সেটাই ভাবছি। সাপ, তাও আবার পদ্ম গোখরা, কাকে ছোবল মারতে গিয়ে কাকে মারে, কে জানে! কেন যে বেচারারা কেঁচো খুঁড়তে গিয়েছিল!”

নানান ঘাটের জল খাওয়া সাপ খোপ নিয়ে বিজেপি কী করবে সেটাই ভাবছি। সাপ, তাও আবার পদ্ম গোখরা, কাকে ছোবল মারতে গিয়ে কাকে মারে, কে জানে! কেন যে বেচারারা কেঁচো খুঁড়তে গিয়েছিল!

Posted by Taslima Nasrin on Thursday, 11 March 2021

 

বলে রাখি, কিছুদিন আগে বিজেপিতে যোগ দেওয়া মিঠুন চক্রবর্তী কিন্তু এককালে তৃণমূলের সাংসদ ছিলেন। একাধিকবার তৃণমূলের হয়ে ভোট প্রচার করতেও দেখা গিয়েছে তাঁকে। তবে ২০১৬ সালে একটি চিটফান্ড মামলায় নাম জড়ায় তাঁর। একটি অর্থলগ্নি সংস্থার কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুন- কে কোন জায়গায় দাঁড়াচ্ছেন? একঝলকে দেখে নিন বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা

এরপরই রাজনীতি থেকে সরে দাঁড়ান তিনি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২০১৬ সালে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন মিঠুন চক্রবর্তী। এরপর বেশ কিছু বছর রাজনীতির ময়দানে দেখা মেলেনি তাঁর। তবে বাংলায় নির্বাচনের জন্য তাঁকে দলে টানার চেষ্টা করে গেরুয়া শিবির। মুম্বইয়ে তাঁর বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে যান আরএসএস প্রধান মোহন ভাগবত। তখন থেকেই তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়।

সম্প্রতি, এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে মিঠুন চক্রবর্তী নিজের “আমি গোখরো, এক ছোবলে ছবি’-র সংলাপ ব্যাখা করে বলেন যে, এটা কোনও ফিজিক্যাল ব্যাপার না। তাঁর কথায়, বাংলায় রাজনীতিতে যারা রয়েছেন, তাদের এই সময় খুব সতর্ক থাকতে হবে। কারণ বাংলা জেগে উঠেছে। এর সময় ঠিকঠাক কাজ না করতে পারলে পোস্টার হয়ে যেতে হবে, একথাই বলতে চেয়েছিলেন মহাগুরু।

আরও পড়ুন- এবার আঙুল শুভেন্দুর দিকে, মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় শুভেন্দুর নামে কমিশনে নালিশ তৃণমূলের

মমতা বন্দোপাধ্যায়ের এই করুণ অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। ভিড়ের মধ্যে, শুনেছি, কিছু লোক তাঁকে আক্রমণ করেছে। গোঁড়ালির…

Posted by Taslima Nasrin on Thursday, 11 March 2021 

এদিকে, মিঠুনকে পরোক্ষভাবে আক্রমণ করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তসলিমা নাসরিন। তিনি লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের এই করুণ অবস্থা দেখা আমার খুব কষ্ট হচ্ছে। ভিড়ের মধ্যে শুনেছি, কছু লোক তাঁকে আক্রমণ করেছে। গোড়ালির হাড়, লিগামেন্ট, ডান কাঁধ- সবখানে আঘাতের চিহ্ন। আমাদের ভোলা উচিত নয়, পুরো ভারতের তিনিই একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি পুরুষ নন। তিনি চান বা না চান, এই পুরুষের সমাজে তাঁর দ্বিগুণ নিরাপত্তা দরকার”।

RELATED Articles