রোগ না সারিয়ে লুকিয়ে রাখলে তা আরও বাড়ে, ফের একবার বঙ্গ বিজেপিকে আক্রমণ শানালেন তথাগত

বাংলায় কী বিজেপির মৃত্যু হয়েছে? এমনটাই প্রশ্ন তুললেন বিজেপি নেতা তথাগত রায়। রাজ্য বিজেপির মধ্যে বিতর্কের মধ্যেই ফের দলকে আক্রমণ করলেন তিনি। দলীয় সূত্রের খবর, আজ , শনিবার রাজ্য বিজেপি ক্ষুব্ধ নেতারা এক ছাদের তলায় আলোচনায় বসবেন।

জানা গিয়েছে, পোর্ট ট্রাস্টের অতিথিশালায় শনিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে রাজ্য বিজেপি ক্ষুব্ধ নেতাদের। এর আগেই তথাগত টুইটে লিখলেন, “শুশ্রূষা না করে লুকিয়ে রাখলে রোগ সারে না। বরং রোগীর মৃত্যু হয়। রোগের সূত্রপাত অর্থ এবং নারীচক্রের সংসর্গ থেকে। বিধানসভা ভোটের জঘন্য ফলের পরও কোনও শুদ্ধিকরণ হয়নি। বাংলায় কি বিজেপি-র মৃত্যু হতে চলেছে”?

https://twitter.com/tathagata2/status/1482196711959580672?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1482196711959580672%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fwest-bengal%2Fis-the-west-bengal-bjp-is-hurtling-towards-sure-death-tweets-tathagata-roy-dgtl%2Fcid%2F1323681

কিছুদিন আগেই রাজ্য বিজেপির পদাধিকারী মণ্ডলী ও জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়। কিন্তু এই পদে কোনও মতুয়া প্রতিনিধি না থাকায় তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শান্তনু ঠাকুর-সহ বেশ কয়েকজন মতুয়া বিধায়ক। পদাধিকারী মণ্ডলী থেকে পুরনো কিছু নেতা বাদ পড়া নিয়েও বিজেপির একাংশে ক্ষোভ জন্মায়। ফলস্বরূপ দলের নানান হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যান নানান বিজেপি নেতারা।

এই  নিয়ে বিজেপির অন্দরে যখন তোলপাড় চলছে, সেই সময় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দলের সমস্ত ডিপার্টমেন্ট ও সেল ভেঙে দেন। এই নিয়ে শুরু হয় নতুন বিতর্ক। এরই মধ্যে ফের দলকে চাঁচাছোলা আক্রমণ তথাগতর।

RELATED Articles