স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করায় প্রবল হেনস্থা, অপমান সইতে না পেরে আত্মহননের পথ বাছলেন শিক্ষিকা

দীর্ঘ বছর ধরে স্কুলে চাকরি করছেন। নিজের প্রাণপ্রিয় সেই স্কুলের দুর্নীতি চোখের সামনে দেখে চুপ থাকতে পারেন নি। সরব হয়েছিলেন এর বিরুদ্ধে। সেই কারণে চরম শাস্তিও পেয়েছিলেন। অপমান সহ্য করতে না পেরে শেষমেশ নিজেকেই শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন শিক্ষিকা।

জানা গিয়েছে, মৃতা শিক্ষিকার নাম জসবীর কৌর। বয়স ৫৮ বছর। বরানগরের মাতৃমন্দির লেন অঞ্চলের বাসিন্দা তিনি। সূত্রের খবর, ডানলপ ব্রিজ সংলগ্ন খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলের কিন্ডারগার্ডেন সেকশনের শিক্ষিকা ছিলেন ওই মহিলা। ২০০৩ সালে তাঁর স্বামীর মৃত্যু হয়। এরপরই স্কুলে শিক্ষকতার চাকরি নেন।

দীর্ঘ ২০ বছর ধরে ওই স্কুলে কর্মরত ছিলেন ওই শিক্ষিকা। গত পাঁচ বছর ধরে ওই স্কুলের নতুন ম্যানেজমেন্ট-সহ স্কুলের প্রিন্সিপ্যালের বিরুদ্ধে নানান বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন তিনি। সেই কারণে স্কুলে বেশ হেনস্থার মুখেও পড়তে হয় তাঁকে। ক্রমেই কোণঠাসা করার চেষ্টা হচ্ছিল জসবীর কৌরকে।

আরও পড়ুনঃ ‘দেশের চেয়ে বড় কিছু নয়…’, হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদ, বাংলাদেশের রোগীদের বয়কটের সিদ্ধান্ত রাজ্যের আরও এক হাসপাতালের

আর এরপরই চরম সিদ্ধান্ত নেন ওই শিক্ষিকা। গতকাল, বৃহস্পতিবার গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। আত্মহত্যার আগে একটি ভিডিও বার্তা দেন ওই শিক্ষিকা। তাতে তিনি দাবী করেন, ন্যায়বিচার চেয়ে তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃতা শিক্ষিকা ওই সুইসাইড ভিডিও দেখে ঘটনার তদন্ত করা হচ্ছে বলে খবর।

RELATED Articles