BREAKING: সাত বছর পর ফের রাজ্যে এসএসসি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে হবে শিক্ষক নিয়োগ

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। প্রায় সাত বছর পর ফের রাজ্যে হবে এসএসসি। গত সাত বছরে রাজ্যে এসএসসি পরীক্ষা হয়নি। এসএসসি-র মাধ্যমে এবার রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

প্রধান শিক্ষক পদেও নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে। এ বছরের জুন মাস থেকেই শুরু হবে এসএসসি-তে প্রধান শিক্ষক-শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়া। এমনটাই জানা গিয়েছে এসএসসি সূত্রে। নিয়োগের জন্য দ্রুতই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে জানা গিয়েছে।

এসএসসি-তে নিয়োগ দুর্নীতি নিয়ে এখনও কলকাতা হাইকোর্টে মামলা চলেছে। এই মামলার তদন্তভার রয়েছে সিবিআইয়ের উপর। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামও জড়ায় এই মামলায়। এরই মধ্যে এসএসসির মাধ্যমে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ার ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ।

আরও অন্যান্য খবর