গোটা বাড়ি ফাঁকা দিয়ে গেল চোর, প্রমাণ লোপাটে খুলে নিয়ে গেল সিসিটিভিও, হাহাকার বাড়ির মালিকের

বাড়িতে কেউ ছিল না। গোটা বাড়ি ফাঁকা। সেই সুযোগেই দরজা ভেঙে বাড়িতে ঢুকেছিল চোর। গোটা বাড়ি ফাঁকা করে পালাল সে। বাদ দিল না সিসিটিভিও। চোরের এমন কীর্তিতে হতবাক সকলে।

কোথায় ঘটেছে এমন ঘটনা?

ঘটনাটি ঘটেছে হুগলির চণ্ডীতলা থানার কৃষ্ণপুর দক্ষিণ পাড়ার ঘটনা। সেখানকার বাসিন্দা সেলিম মল্লিক। পরিবার নিয়ে সেখানেই থাকতেন তিনি। তাঁর স্ত্রী মালেখা বেগম। জানা গিয়েছে, পারিবারিক বিবাদের জেরে স্ত্রীর নামে থানায় মা’র’ধ’রের অভিযোগ হয়েছিল। এরপর ১০ নভেম্বর থেকে ঘরছাড়া ছিলেন মালেখা বেগম।

অবশেষে আদালত থেকে জামিন পেয়ে আজ, শনিবার বাড়ি ফেরেন তিনি। আর বাড়ি ফিরেই হতভম্ব হয়ে যান মালেখা বেগম। দেখেন বাড়ির সব আসবাবপত্র লণ্ডভণ্ড। ঘরের দরজা-জানলা ভাঙা, আলমারি ভাঙা। সোনার গয়না, নগদ টাকা সব উধাও। এমনকি, বাড়ির সিসিটিভিও খুলে নিয়ে গিয়েছে চোর। এরপরই চণ্ডীতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেলিমের পরিবার।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মালেখা বেগমের দাবী, তাঁর কনপ আত্মীয়ই এই চুরির সঙ্গে যুক্ত। তাদের নামেই অভিযোগ দায়ের করা হয়েছে। তবে দুষ্কৃতীর খোঁজ এখনও মেলেনি। এমন ঘটনায় গোটা কৃষ্ণপুর দক্ষিণ পাড়ায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।   

এই ঘটনায় মালেখা বেগম বলছেন, “পিছনের গেটের তালা ভেঙে সব নিয়ে গিয়েছে। আমার ঘরে আর কিছু নেই। সব শেষ করে দিয়েছে। আমার কোনও শত্রু নেই। নিজের লোকই এই কাজ করেছে। সিসিটিভি ক্যামেরাও চুরি করে নিয়েছে”।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles