জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সমস্ত গ্রহই নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে। প্রায় বছরখানেক পর ফের কুম্ভ রাশিতে শনি ও সূর্য জুটি বাঁধতে চলেছে। বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে শনিদেব। চলতি বছরটা এই রাশিতেই থাকবে শনি। আর আগামী ১৩ ফেব্রুয়ারি সূর্য প্রবেশ করছে কুম্ভ রাশিতে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্য ও শনি পরস্পরের শত্রু। শনি আবার কুম্ভ রাশির অধিপতি। পুরাণ বলে, শনির অভিশাপে ক্ষুব্ধ হয়ে সূর্য শনির ঘর কুম্ভ জ্বালিয়ে দিয়েছিলেন। রাগ শান্ত হওয়ার পর সেই ঘরেই সূর্য আসেন শনির সঙ্গে দেখা করতে। সেই সময় সূর্য নাকি মকর নামে আরও ঘর দিয়েছিলেন শনিকে। এই কারণে মকর ও কুম্ভের অধিপতি শনি। এবার এক বছর পর কুম্ভে সূর্য ও শনির জুটি বাঁধার ফলে লাভবান হতে চলেছে কিছু রাশি।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
কুম্ভ রাশি
সূর্য ও শনির যুতি এই রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ লাভজনক হবে। এই রাশির জাতক-জাতিকাদের ব্যক্তিত্ব উন্নত হবে। এর পাশাপাশি সূর্যের প্রভাবে আত্মবিশ্বাস বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় এদের সঙ্গে পরিবারের সকল সদস্যের সম্পর্ক ভালো হবে। জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। এই সময় এই রাশির জাতক-জাতিকারা কেরিয়ার ও ব্যবসায়ে সাফল্য পেতে পারেন।
মিথুন রাশি
সূর্য ও শনির শুভ সংযোগ এই রাশির জাতক-জাতিকাদের জন্য লাভজনক প্রমাণিত হবে। এই সময়ে ভাগ্যের সঙ্গ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। আটকে থাকা কাজ সম্পন্ন হবে এই সময়। ধর্মীয় ও শুভ অনুষ্ঠানে অংশ নেবেন এই রাশির জাতক-জাতিকারা। কাজ ও ব্যবসার কারণে যাত্রা করতে পারেন। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এদের। ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে এই রাশির জাতক-জাতিকাদের।
তুলা রাশি
সূর্য ও শনির যুতি বেশ লাভজনক হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময়ে সন্তানের তরফে সুসংবাদ পেতে পারেন এরা। আটকে থাকা টাকাও ফিরে পেতে পারেন এই সময়। পরিকল্পিত পরিকল্পনা সফল হবে। আত্মবিশ্বাস বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের।





