সন্ধ্যা বেলা তখন হচ্ছিল টিভিতে স্টার জলসায় খুকুমণি হোম ডেলিভারি সিরিয়াল, মন দিয়ে সিরিয়াল দেখছিলেন পরিবারের সদস্যরা।তার ফাঁকে চোর এসে যাও ঘটনা ঘটার ঘটিয়ে দিলো কসবার কলুপাড়ায় এই পরিবারে। সেখানকার গোপাল হালদার নামে এক বাসিন্দার বাড়িতে লুটপাট চালায় চোর। এমন ঘটনায় মাথায় বাজ পড়েছে পরিবারের।
জানা গিয়েছে সোমবার সন্ধ্যাবেলায় মন দিয়ে একতলায় টিভি সিরিয়াল দেখছিলেন পরিবারের সদস্যরা। গোপাল হালদার তার স্ত্রী এবং ছেলে বেরিয়ে ছিলেন। বাড়িতে ছিলেন গোপাল হালদারের বৃদ্ধা মা তার বোন এবং ভাগ্নি। সেই সুযোগেই বাড়িতে হানা দেয় চোর। তিনতলার ছাদ থেকে দোতলার দরজার হ্যাশবোল্ড ভেঙে ঢুকে পড়ে চোরেরা।
জানা গিয়েছে নগদ প্রায় তিন লাখ টাকা এবং প্রায় আড়াই লাখ টাকার সোনা গয়না নিয়ে পালিয়েছে চোরেরা। কসবা থানায় অভিযোগ জানানো হয়েছে। গোপাল হালদারের তরফ থেকে জানা যাচ্ছে যে সোমবার সন্ধ্যাবেলায় তিনি তাঁর স্ত্রী এবং ছেলে বাইরে বেরিয়ে ছিলেন। এক তলায় বসে টিভি সিরিয়াল দেখছিলেন তার মা বোন এবং ভাগ্নি। আটটার সময় তারা যখন ফেরেন সেই সময় গোপাল হালদারের ছেলে দোতলায় উঠে দেখেন দোতলার একটি গেট ভাঙ্গা এবং তারপরেই ঘরে গিয়ে দেখেন যে চুরি হয়ে গেছে সমস্ত জিনিসপত্র। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!