এখনো পর্যন্ত মুখে কিছু বলেননি কিন্তু চোখে মুখে স্পষ্ট অরুণিতার জন্য প্রেম! জন্মদিনে প্রেমিকা অরুণিতাকে বিশেষ উপহার দিলেন পবনদীপ, রইল তার ভিডিও

ইন্ডিয়ান আইডল এর সৌজন্যে আমাদের ঘরে ঘরে এখন বেশ দুটো পরিচিত নাম হল পবনদীপ রাজন এবং অরুণিতা কাঞ্জিলাল। দুজনের সুরেলা কন্ঠ একটা সময় মাতিয়ে রেখেছিল গোটা দেশকে।উত্তরাখণ্ডের ছেলে পবনদীপ এবং বাংলার বনগাঁর মেয়ে অরুণিতার মধ্যে রসায়ন তখন থেকেই লক্ষ্য করা গেছিল।দুজনের প্রেমের সম্পর্ক নিয়ে চর্চা কম হয় না কিন্তু যদিও দুজনে দুজনকে ভালো বন্ধু হিসেবেই এখনো পর্যন্ত পরিচয় দিয়েছেন।
কিন্তু সে কথা মানতে নারাজ তাদের ফ্যানপেজরাই। দুজনকে ভাইয়া ভাবী বলে সম্বোধন করে বিভিন্ন পোস্ট দিয়ে থাকেন তারা।আসল কথাটা যাই হোক না কেন দুজনের মধ্যে যে রসায়নটা সেরা তা আরেকবার প্রমাণ হয়ে গেল এই ভিডিওর মধ্যে দিয়ে।
এখনো পর্যন্ত মুখে কিছু বলেননি কিন্তু চোখে মুখে স্পষ্ট অরুণিতার জন্য প্রেম! জন্মদিনে প্রেমিকা অরুণিতাকে বিশেষ উপহার দিলেন পবনদীপ, রইল তার ভিডিও
আজ 18 জানুয়ারি অরুণিতার জন্মদিন, অরুণিতার জন্মদিনে ঘড়ির কাঁটায় রাত বারোটা বাজতেই তাকে শুভ জন্মদিন লিখে একটি ছবি পোস্ট করে উইশ করেছেন পবনদীপ। যদিও ক্যাপশনে অন্য কিছু লেখেননি তিনি। তবে উপহার এখানেই শেষ হয়নি।এরপরই তাদের আগামী অ্যালবাম ফুরসতের টিজার শেয়ার করেছেন পবনদীপ। যেখানে অরুণিতা এবং পবনদীপকে একসঙ্গে গান গাইতে দেখা যাবে। আগামী একুশে জানুয়ারি রিলিজ করতে চলেছে ভিডিও অ্যালবামটি।

 

View this post on Instagram

 

A post shared by Choklate Pi Single (@choklate.pi)

এখানেই শেষ নয়, এর কিছুক্ষণ পরে আবার একটি ভিডিও শেয়ার করেছেন পবনদীপ। যেখানে দেখা যাচ্ছে একটি বড় জলপ্রপাত এর সামনে দাঁড়িয়ে আছেন অরুণিতা। সেখানে দাঁড়িয়ে লামহা গানের একটি অংশ গেয়েছেন তিনি। প্রথমে শুধু অরুণিতাকে দেখা গিয়েছিল তারপর পবনদীপকেও দেখা যায় সেই ভিডিওতে।তাই প্রেমিকার জন্মদিন যে তিনি আদরে আদরে ভরিয়ে দিয়েছেন এ কথা তার সোশ্যাল মিডিয়া পেজ দেখলেই স্পষ্ট।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles