আসামে ইতিমধ্যে চলছে এনআরসি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সাধারণ মানুষকে যথেষ্টই নাজেহাল হতে হয়েছে। ঘটেছে আত্মহত্যার মতো ঘটনাও। প্রায় ১৯ লক্ষ মানুষের নাম বাদ পরেছে এনআরসি এর তালিকা থেকে। এমতাবস্থায় পশ্চিমবঙ্গের বিজেপি বারবার এনআরসি এর কথা বললেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের মতোই ফের জানিয়েদিলেন যে বাংলাতে এনআরসি হবেনা।
Check out best Bengal Football website
বাংলাতে এনআরসি হওয়া নিয়ে রাজ্য – কেন্দ্র বিরোধ লেগেই রয়েছে। একদিকে যেমন কেন্দ্রীয় নেতারা বলছেন যে এনআরসি হবেই বাংলাতে। তেমনি অপরদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এরাজ্যে তারা কিছুতেই এনআরসি বরদাস্ত করবেননা। আর এই নিয়েই আগামী কাল এক মহামিছিলের আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের তরফে। মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত থাকবেন তৃণমূলের অন্যান্য বিশিষ্ট নেতারাও।
আগামীকাল উত্তর কলকাতার চিড়িয়ামোড় থেকে শ্যামবাজার পর্যন্ত মহামিছিল করা হবে তৃণমূলের তরফে। মিছিলে যোগদান করতে আহ্বান জানানো হয়েছে উত্তর ২৪ পরগনা এবং কলকাতার তৃণমূল কর্মীদের৷ এই মিছিল প্রসঙ্গে কলকাতা মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য যে, এই মহামিছিলে মানুষের ঢলই প্রমাণ করে দেবে যে, বাংলার মানুষ এনআরসি চাননা।






