বাংলা বিনোদন জগতের অন্যতম পরিচিত মুখ সায়নী ঘোষ। বঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূলের তরফে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী। ইতিমধ্যেই জনতার কাছে পৌঁছে ভোট প্রচার শুরু করে দিয়েছেন তিনি। দেওয়াল লিখনের ছবিও পোস্ট করেছেন নিজের ফেসবুক পেজে।
তবে নিজের ভোট প্রচারের শুরুটা সায়নী করেছেন ভগবান শিবের মাথায় ফুল চড়িয়ে। আর এখানেই ট্রোলের শিকার হয়েছেন তিনি। কারণ এই অভিনেত্রীই একবার শিবরাত্রির শুভেচ্ছা বার্তায় শিবলিঙ্গে ‘কন্ডোম পরানো’ ছবি দিয়ে বিতর্কে তৈরি করেছিলেন। বিধানসভা নির্বাচনের আবহে কিছুদিন আগে এই নিয়ে বিশাল বিতর্ক সৃষ্টি হয়।
আরও পড়ুন –WB Election 2021: ‘মিঠুন চক্রবর্তী মূলত একজন নকশাল’, অভিনেতার বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে সৌগত রায়
এরপর একটা সময় মমতার বিরোধিতা করা সায়নী হাত ধরে তৃণমূলের। এরপরই তৃণমূলের প্রার্থী তালিকায় দেখা যায় তাঁর নাম। শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ্যে আসার পর; রবিবার নিজের বিধানসভা কেন্দ্রে পৌঁছন অভিনেত্রী। আসানসোল দক্ষিণে নিজের বিধানসভা কেন্দ্রে পৌঁছে; জেলা নেতৃত্বদের সঙ্গে দেখা করেন সায়নী। এরপরেই, একটি শিব মন্দিরে; পুজোও দিতে দেখা যায় তাঁকে। এদিন পুজোর পরে; পুরনো সেই টুইট নিয়ে; ফের সায়নীকে খোঁচা দেয় নেটিজেনরা।
আরও পড়ুন –ব্রিগেডের ১১ দিনের মাথায় ফের রাজ্যে মোদী, জোর কদমে চলছে নির্বাচনের প্রস্তুতি
রবিবার, জেলা সভাপতি অপূর্ব মুখার্জী ও তাঁর স্ত্রী আনন্দিতা মুখার্জীর সঙ্গে; সাক্ষাৎ করেন তিনি। সায়নীকে উত্তরীয় পরিয়ে দেন; অপূর্ব মুখোপাধ্যায়। সেই সব ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করে সায়নী লেখেন; “আসানসোলে প্রথম দিন এবং প্রথম সাক্ষাৎ আমাদের জেলা সভাপতি শ্রদ্ধেয় অপূর্ব মুখার্জী ও তাঁর স্ত্রী আনন্দিতা মুখার্জীর সঙ্গে। তাঁদের অভ্যর্থনায় আমি অভিভূত ও আপ্লুত”। এরপরেই তিনি শিব মন্দিরে গিয়ে; পুজো দেন। সেই ছবিও শেয়ার করেন; নিজের ফেসবুকে।
প্রসঙ্গত উল্লেখ্য, আসানসোল দক্ষিণে সায়নী ঘোষকে, প্রার্থী করায়; তৃণমূলের অন্দরেই দেখা দিয়েছে ক্ষোভ। হঠাৎ করে অভিনেত্রী কেনও? তৃণমূল নেতা লক্ষণ ঠাকুরকে; কেনও টিকিট দেওয়া হল না; তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূলের একাংশ। বিক্ষোভ চলছে; বহিরাগত প্রার্থী নিয়ে।





