TMC Leader Allegedly Punched a Woman for Protesting: এর আগেও এমন এক ঘটনার কথা সামনে এসেছে। কিছুদিন আগেই সামনে আসে এক প্রোমোটারকে বেধড়ক মারধরের অভিযোগের ঘটনা। এতে অভিযুক্ত ছিলেন তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠরা। এবার এক মহিলাকে মারধরের অভিযোগ উঠল প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে (TMC Leader Allegedly Punched a Woman for Protesting)। আর এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে।
কী ঘটেছে ঘটনাটি (TMC Leader Allegedly Punched a Woman for Protesting)?
ঘটনাটি ঘটেছে পাইকপাড়ায়। বেলগাছিয়া পূর্ব বিধানসভায় প্রোমোটারি রাজ নিয়ে একের পর এক অভিযোগ আসছেই। জানা গিয়েছে, কলকাতা পুরসভার চার নম্বর ওয়ার্ডে প্রোমোটারি নিয়ে প্রতিবাদ করেছিলেন সেই ওয়ার্ডের এক মহিলা। তা নিয়েই মহিলার সঙ্গে গণ্ডগোল বাঁধে এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা তথা প্রয়াত তৃণমূল কাউন্সিলর গৌতম হালদারের ভাই উত্তম হালদারের (TMC Leader Allegedly Punched a Woman for Protesting)।
এই ঘটনা নিয়ে বচসার মধ্যেই মহিলাকে মারধর করেন তৃণমূল নেতা, এমনটাই অভিযোগ। মহিলাকে ঘুষি মারা হয়েছে বলে দাবী তাঁর (TMC Leader Allegedly Punched a Woman for Protesting)। এই ঘটনায় প্রবল শোরগোল ছড়ায় এলাকায়। ওই মহিলা তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। আর এরপর শুরু হয় আরও এক অত্যাচার।
জানা গিয়েছে, ভারতীয় আইনের ধারায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে মারধর, ভীতি প্রদর্শন, হুমকি, ও সম্মানহানির অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল নেতা উত্তম হালদারের বিরুদ্ধে। আর এই অভিযোগ দায়েরের পর থেকেই অভিযোগকারীর উপর ক্রমেই চাপ দেওয়া হচ্ছে যাতে তিনি মামলা প্রত্যাহার করে নেন। এই নিয়ে মহিলাকে হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ (TMC Leader Allegedly Punched a Woman for Protesting)। এমন পরিস্থিতিতে এই গোটা ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় জানান ওই মহিলা।
এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে। আক্রান্ত মহিলার স্বামীর অভিযোগ, ঘটনায় অভিযোগ জানানোর পাঁচদিন কেটে যাওয়ার পরও অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। কেন কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি (TMC Leader Allegedly Punched a Woman for Protesting)। এদিকে, জানা গিয়েছে, নিজের বাড়িতে আপাতত নেই উত্তম হালদার। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।





