Municipality Chairman Allegedly Pushed Security: বিগত বেশ কয়েকদিন ধরে নানা তৃণমূল নেতাদের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ আসছে। হুমকি দেওয়া থেকে শুরু করে মারধর, এমন অভিযোগের অন্ত নেই। আর এই ঘটনার জেরে বেশ অস্বস্তিতে পড়তে হচ্ছে ঘাসফুল শিবিরকে। এবার ফের আরও এক তৃণমূল নেতার দাদাগিরির ভিডিও সামনে এল যাকে ঘিরে বেশ বিতর্ক তৈরি হয়েছে (Municipality Chairman Allegedly Pushed Security)।
ঘটনাটি কালনা পুরসভার। কালনা রাজবাড়ির লালাজি ও কৃষ্ণচন্দ্র মন্দির রয়েছে ভারতীয় সর্বেক্ষণ বিভাগের তত্ত্বাবধানে। এই রাজবাড়ির দেখাশোনার দায়িত্ব রয়েছে পুরাত্তত্ব বিভাগের উপর। জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার এই মন্দিরেই ভোগের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই বাঁধল গোল (Municipality Chairman Allegedly Pushed Security)।
যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, রাজবাড়ির মূল গেট দিয়ে টোটো নিয়ে জলের জার নিয়ে ঢুকছিলেন কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত। সেই সময় তাঁকে ঢুকতে বাধা দেন সেখানকার নিরাপত্তারক্ষীরা (Municipality Chairman Allegedly Pushed Security)। তারা জানান, টোটো নিয়ে রাজবাড়ির ভিতর ঢোকা যাবে না। সেরকম নিয়ম নেই।
সেকথা শুনেই বেজায় চটে যান পুরপ্রধান। নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা বেঁধে যায় আনন্দ দত্তর। এরপরই ভিডিওতে দেখা যায়, তিনি ছুটে গিয়ে এক নিরাপত্তারক্ষীকে ঠেলে ফেলে দেন। এমনকি, ওই নিরাপত্তারক্ষীকে হুমকিও দেন পুরপ্রধান (Municipality Chairman Allegedly Pushed Security)। এই ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। এই ঘটনায় পুরপ্রধানের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে পুরাতত্ত্ব বিভাগের তরফে জানানো হয়েছে, এই গোটা ঘটনাটি তারা রিপোর্ট আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।
এই ঘটনা প্রসঙ্গে বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেছেন, “একজন জনপ্রতিনিধির কখনই এরকম আচরণ কাম্য নয়। কারণ মানুষ তো সমস্যার পড়লে জনপ্রতিনিধিদের কাছেই আসে। কখনও প্রশাসনের কাছে যায়। জনপ্রতিনিধিদের সংযত থাকা উচিত। তাঁর এই ধরনের আচরণ করা উচিত হয়নি। দলও এই কাজ সমর্থন করে না। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে” (Municipality Chairman Allegedly Pushed Security)।





