‘দুয়ারে সরকার’ ক্যাম্পে গিয়ে মিলল না পরিষেবা, ক্যাম্পে নেই ফর্ম, নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পরও দেখা নেই সরকারি আধিকারিকদের। নানান অভিযোগ তুলে এবার ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে তুমুল বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। তৃণমূল অঞ্চল সভাপতি আকবর আলির নেতৃত্ব ক্যাম্পে চালানো হল ভাঙচুর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর আগডিমটিখন্তি পঞ্চায়েতের দিঘলবস্তি প্রাথমিক স্কুলে।
এক স্থানীয় বাসিন্দার অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ডে উপভোক্তার নাম ভুল এসেছিল। কিন্তু বারবার ক্যাম্পে ঘুরেও সেই কার্ড সংশোধন হয়নি। অনেক এলাকাবাসীরই অভিযোগ, ক্যাম্পে এসেও কোনও পরিষেবা পান নি তারা। এর উপর এদিন সকাল সাড়ে দশটায় ক্যাম্প শুরু হওয়ার কথা থাকলেও বেলা দেড়টা বেজে যায় কিন্তু তখনও দেখা মেলে নি সরকারি আধিকারিকদের।
আগডিমটিখন্তি পঞ্চায়েত সমিতির তৃণমূল অঞ্চল সভাপতি আকবর আলি এদিন ক্যাম্পে এসেছিলেন পরিষেবা ঠিকঠাক মিলছে কী না, তা জানতে। এসে এমন পরিস্থিতি দেখে ক্ষোভে ফেটে পড়েন তিনি। তাণ্ডব চালান ক্যাম্পে। ভাঙচুর করেন চেয়ার-টেবিল।
আকবর আলির বক্তব্য, “সকাল থেকে এখানে ফর্ম নেই। ১০-১২ টা ফর্ম। কয়েকটা ফর্ম এমন কয়েকজনের হাতে আছে, যারা লিখতেই পারে না। আমি সুপারভাইজারকে বলেছিলাম। কোন কাজ কোথায় হচ্ছে বোর্ড টাঙান, সেটাও হয়নি। কেউ বলছে, স্বাস্থ্য সাথী কার্ড হবে না, রেশন কার্ডের কাজ হবে না। ২জন মাত্র কাজ করছেন। এতগুলো মানুষ সকাল থেকে এসে দাঁড়িয়ে রয়েছে, হয়রানি হতে হচ্ছে। জেরক্স করার পয়সাটাও তো যায়”।
এক সরকারি কর্মচারীর উদ্দেশে আকবরকে আঙুল উঁচিয়ে বলতে শোনা যায়, “আপনাদের মতো সরকারি কর্মচারীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম হচ্ছে। আপনারাই দিদিকে ডিস্টার্ব করছেন”। তিনি এও বলেন, “মানুষ রোজার মধ্যে পরিষেবা নেওয়ার জন্য এসেছেন। আর সরকারি কর্মচারীদের গোনও হেলদোল নেই”। উত্তেজনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। এরপর শুরু হয় দুয়ারে সরকার ক্যাম্পের কাজ।
কিন্তু এভাবে সরকারি কর্মসূচি, দুয়ারে সরকার ক্যাম্পে ভাঙচুর চালানো যায়? উত্তরে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, “আকবর আলি স্বঘোষিত অঞ্চল সভাপতি। ও সেখানকার অঞ্চল সভাপতিই নন। এভাবে দুয়ারে সরকার ক্যাম্পে ভাঙচুর চালানো যায় না। এটা ইলিগ্যাল। খোঁজ নিয়ে দেখা হচ্ছে”।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!