পাগল উপাচার্য! ওঁর যা মন তাই করবে, আমি মানব না, বিশ্বভারতীর ভিতরে ঢুকে ফ্ল্যাগ লাগিয়ে আসবো! হুঁশিয়ারি অনুব্রত’র

এবারের বঙ্গ সফরেই ঠাকুরের স্বপ্নের শান্তিনিকেতন পরিদর্শন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্। আর তারপর থেকেই আসন্ন বিধানসভা নির্বাচনে বিশ্বভারতী অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বভারতী পরিভ্রমণকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে রাজনীতি। যে প্রসঙ্গে বলতে গিয়ে এবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে অশালীন ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের বিতর্কিত নেতা অনুব্রত মণ্ডল।
বললেন, ” পাগল ভিসি, ওঁ, যদি মনে করে যা মন তাই করবো আমি মানবো না!”
সেই সঙ্গে বিশ্বভারতীর ক্যাম্পাসের ভিতরে ঢুকে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়ারও হুঁশিয়ারি দেন বীরভূমের তৃণমূল সভাপতি।
তবে অনুব্রত মণ্ডলের এহেন তীব্র কটাক্ষের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। ‘কেন্দ্রের তত্ত্বাবধানে বিশ্বভারতী চলে, রাজ্যের কোনও দেওয়া নেওয়া নেয়নি। রবীন্দ্রনাথ যখন খাটে বসতেন, তখন অনুব্রত মণ্ডল ছিলেন না’, কটাক্ষ বিজেপির।
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ২৪শে ডিসেম্বর বিশ্বভারতীর শতবর্ষ উদযাপনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল ১১টায় ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এই অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত হবেন তিনি।  বিশ্বভারতীর শতবর্ষের উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যপাল জাগদীপ ধনখড় ও শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। একইসঙ্গে জানা যাচ্ছে উক্ত অনুষ্ঠানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে।

RELATED Articles