‘সবকটা পাঁড় মাতাল একসাথে আমরণ অনশন করছে…’, জুনিয়র চিকিৎসকদের অনশন নিয়ে কটাক্ষ তৃণমূল নেতার

গত এক সপ্তাহ ধরে আমরণ অনশন করছেন জুনিয়র চিকিৎসকরা। সাতজন চিকিৎসক এই অনশন শুরু করলেও, একে একে অসুস্থ হয়ে পড়ছেন জুনিয়র চিকিৎসকরা। এমন আবহে এই অনশনএর চিকিৎসকদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা। তাঁর কথায়, আগের থেকেই অত্যধিক মদ্যপানের কারণে অনশনের সময় অসুস্থ হয়ে পড়ছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁর এহেন মন্তব্যে প্রবল উত্তেজনা রাজ্য-রাজনীতিতে।

তৃণমূলের পশ্চিমবঙ্গ শাখার আইটি সেলের সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জুনিয়র চিকিৎসকদের অনশন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তাঁর কথায়, “এতদিন এত লোকে অনশন করেছে কারুর রক্ত বমি, কালো পায়খানা হয়নি অনশন করতে গিয়ে। কিন্তু ৬-৭ দিন অনশন করেই জুনিয়র ডাক্তারদের এই লক্ষণগুলো দেখা দিচ্ছে কেন? তাও আবার শুধু ছেলেদেরই হচ্ছে, মেয়েদের হচ্ছে না কেন? আর একসাথে কেন হচ্ছে? পূর্ব থেকেই গ্যাস্ট্রিক বা লিভারের সমস্যা কী থেকে হতে পারে? যদি ভীষণ ভাবে অ্যালকোহলিক হয় বা অত্যাধিক মদ্যপান করে। বোঝাই যাচ্ছে সবকটি পাঁড় মাতাল একসাথে বসে আমরণ অনশন করছে”।

প্রসঙ্গত, ১০ দফা দাবী নিয়ে গত এক সপ্তাহ ধরে আমরণ অনশন করছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের এই দাবীর মধ্যে রয়েছে- নির্যাতিতার দ্রুত ন্যায়বিচার, স্বাস্থ্যসচিবের অপসারণ, হাসপাতাগুলিতে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি, হাসপাতালের খালি বেডের মনিটরিং ব্যবস্থা চালু, সমস্ত সরকারি হাসপাতালে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু, ছাত্র সংসদ নির্বাচন, হাসপাতালগুলিতে শূন্যপদ পূরণ, দ্রুত সমস্ত হাসপাতাল ও মেডিক্যাল কলেজে টাস্ক ফোর্স গঠন করে সিসিটিভি বসানো, হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ ও প্যানিক বোতামের ব্যবস্থা।

আরও পড়ুনঃ চরম হেনস্থার শিকার রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী, আশ্রমের মহারাজকে গালিগালাজ-মারধরের অভিযোগ বিজেপি সাংসদের বিরুদ্ধে, তীব্র নিন্দায় তৃণমূল

এই দাবী জানিয়ে প্রথমে ৬ জন জুনিয়র চিকিৎসক শুরু করেছিলেন আমরণ অনশন। এরপর সেই ৬ জনকে যোগ দেন আরও এক চিকিৎসক। তবে প্রথমে অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক অনিকেত মাহাতো। আর জি করের সিসিইউ-তে ভর্তি কার হয় তাঁকে। এরপর একে একে অসুস্থ হয়ে পড়েছেন অনুষ্টুপ মুখোপাধ্যায়, পুলস্ত্য আচার্য। এবার অনশনে অসুস্থ হয়ে পড়া চিকিৎসকদের লাগামছাড়া কটাক্ষ তৃণমূলের।

RELATED Articles