TMC leader threatened woman: লোকসভা ভোটের আবহে রাজ্যের নানান প্রান্ত থেকেই নানান অভিযোগ উঠে আসছে। অনেক জায়গা থেকেই হিংসার খবর সামনে আসছে। কোথাও কোথাও আবার ভোটারদের হুমকি দেওয়ার খবরও মিলছে। এবার তেমনই এক খবর মিলল। অভিযোগ, তৃণমূলকে ভোট দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে এক মহিলাকে (TMC leader threatened woman)। করা হয়েছে মারধরও।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর কেন্দ্রের বাংলানি গ্রাম পঞ্চায়েতের ১৯৯ নম্বর বুথের তেঁতুলদিয়া খালধার এলাকায়। সেখানেই এক মহিলাকে মারধর, বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মহিলার দাবী, তারা বিজেপি করেন। সেই কারণে তৃণমূলের মিছিলে যান নি। আর সেই কারণেই তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে (TMC leader threatened woman)।
কী ঘটেছে গোটা ঘটনাটি (TMC leader threatened woman)?
উক্ত এলাকার বাসিন্দা হলে বাসন্তী বিশ্বাস। তাঁর অভিযোগ, রাতেরবেলা তৃণমূল নেতা ও তাঁর দলবল বাড়িতে আসেন। মহিলা ও তাঁর ছেলেকে ঘর থেকে টানতে টানতে বের করে তারা (TMC leader threatened woman)। এরপর মারধর করা হয়। মহিলার চুলের মুঠি ধরেছে বলে অভিযোগ। তাদের ঘরবাড়িও ভাঙচুর করা হয়েছে।
ওই মহিলার কথায়, “আমরা তৃণমূলের মিটিংয়ে যাইনি বলে মেরেছে। আমার ছেলেটাকে টানতে-টানতে ঘর থেকে বের করে এনেছে। আমার চুলে মুঠি ধরেছে। বলেছে তোরা তৃণমূলেই ভোট দিবি। না দিলে কেটে দেব” (TMC leader threatened woman)।
এই সমস্ত ঘটনা (TMC leader threatened woman) অস্বীকার করেছেন স্বরুপনগরের তৃণমূল নেতা সঞ্জীব পাল। তিনি আবার পাল্টা বলেন, “ওরা মিথ্যা কথা বলেছে। মহিলারা লক্ষ্মীর ভান্ডার পায়। তাই কাউকে জোর করে ডেকে আনার প্রয়োজন নেই। মহিলারা এমনই আসবে”।





