বাংলা টেলিভিশন তথা সিনেমার অতি পরিচিত মুখ দেবলীনা দত্ত (Debolina Dutta)। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছুদিন ধরে চর্চায় রয়েছেন অভিনেত্রী। তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্য টেকেনি দেবলীনা দত্তর। তবে আইনি বিচ্ছেদ এখনও হয়নি। কাগজে কলমে স্বামী-স্ত্রী তারা। ২০২১ সালের শেষের দিকে এসেছিল তথাগত-দেবলীনার আলাদা হওয়ার খবর। টলি পাড়ায় এই নিয়ে বিতর্ক কম হয়নি। শোনা গিয়েছিল টলি পাড়ার নায়িকা বিবৃতির সঙ্গে তথাগতর প্রেমের গুঞ্জন। তবে এসব কিছুকে পাত্তা দেননি দেবলীনা। তবে তথাগত সঙ্গে এখনও বন্ধুত্ব রয়েছে। বরাবরই স্পষ্ট ভাষায় কথা বলেন দেবলীনা (Debolina Dutta)। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের নানার দিক তুলে ধরলেন অভিনেত্রী।
জীবনে কেন মানসিকভাবে শক্ত হওয়া দরকার এ প্রশ্নের উত্তরে অভিনেত্রী দেবলীনা দত্ত (Debolina Dutta) বলছেন, “এটা কে দরকার কথার মধ্যে আটকে রাখবো না, দরকারটাই সব।শারীরিকভাবে শক্ত হওয়ার জন্য জিম, ডায়েট সব আছে। কিন্তু আমরা যদি ইমোশনালি শক্ত হতে না পারি সব কিছু বৃথা হয়ে যাবে।”মানসিকভাবে শক্ত মানুষকে কি কেউ কখনো ঠকাতে পারেন না, এর উত্তরে দেবলীনা বলছেন, “ঠকানোর সাথে শক্ত, নরম মনের কোন যোগাযোগ নেই। ঠকাতে যে কোন মানুষ যে কোনভাবে পারে। শক্ত মানুষ হলে একটাই সুবিধা, ঠকে যাওয়ার পর মুখ থুবড়ে পড়ার পর, তুমি কত তাড়াতাড়ি উঠে দাঁড়াতে পারবে।”
দেবলীনা (Debolina Dutta) বলেছেন, কখনো কারো প্রিয় হওয়ার জন্য চেষ্টা করা যায় না। তুমি যদি সেই মানুষটার মতো হও, তবেই তুমি তার প্রিয় হতে পারবে। এখনকার দিনে সকলেই সৌজন্যবোধ ভুলে গেছে এর কারণ হিসেবে দেবলীনা মনে করছেন, “সৌজন্যবোধের পিছনে পেরেন্টিংটা অনেক জরুরী।”
প্রেম প্রসঙ্গে দেবলীনা (Debolina Dutta) বলছেন, “প্রেম কখনো খোঁজা যায় না, প্রেমটা হওয়ার জিনিস, ওটা এমন একটা অনুভূতি। প্রেম কে খুঁজে যদি তুমি কিছু আঁকড়ে ধরতে চাও তাহলে সেই প্রেম বেশি দিন চলবে না। তোমার যদি নিজে থেকে অনুভূতিটা তৈরি না হয়, তাহলে আর কী। তবে নিজেকে খুঁজে পাওয়াটা সবচেয়ে বড় কিছু খুঁজে পাওয়া। নিজেকে খুঁজে পাওয়ার পর যে প্রেম আসবে তা কখনো ছেড়ে যাবে না। তাই একবার নিজেকে খুঁজে দেখো।” নিজের ফেমকে কাজে লাগিয়ে অ্যাডভান্টেজ নেওয়াটা মোটেই ঠিক কাজ নয়। দেবলীনা বলছেন, নিজের ফেমকে অন্যায় ভাবে কাজে লাগানো, অ্যাডভান্টেজ নেওয়াটা বোকামি। পৃথিবীর কাছে যা কিছু ছুঁড়ে দেবে তা তোমার কাছেই ফেরত আসবে।”
অভিনেত্রী (Debolina Dutta) হিসেবে নিজেকে গুগল সার্চ করে কখনো দেখা হয় এর উত্তরে দেবলীনা বলছেন নিজেকে গুগল করে জানতে বেশ ভালো লাগে। অভিনেত্রী জানিয়েছেন, নিজের ব্যাপারে গুগল করলে এমন অনেক কিছু তিনি জানতে পারেন, যা তিনি নিজেও জানেন না। “আমার জীবনে হয়তো কখনোই এমন কিছু ঘটেনি তবে গুগল সেটা সম্পর্কে জানে। যে তথ্যগুলো পেয়ে জনগণ খুব নাচানাচি করে।”
ব্রেকআপ নিয়ে কতটা রিগ্রেট হয় বা রিগ্রেট করা উচিত, দেবলীনা (Debolina Dutta) বলছেন, “ব্রেকআপ একটা লাইফের অংশ। কেউ কখনো চায় না কিন্তু হয়ে যায়। ঠিক যেমন প্রেমে মানুষ পড়ে, অনেক সময় বুঝতেও পারে না কখন। ঠিক তেমনি ব্রেকআপ কোন সম্পর্কে কেউ চায় না। যেটা হয়ে গেছে সেটা নিয়ে তুমি আফসোস করছ সেটা হয়ে গিয়েছে, ভবিষ্যৎটা রয়েছে, বর্তমানটা রয়েছে। বর্তমানের কাজ ভবিষ্যতের দিকে তাকানো। আমি সামনের দিকে তাকানোয় বিশ্বাসী। আমার লাইফে রিগ্রেট বলে কিছু নেই।”





