‘আর সহ্য হচ্ছে না, রাজ্যটা কী খুনি-ধর্ষকদের উল্লাস ভূমি হয়ে গেল?’, একের পর এক ধর্ষণের ঘটনায় সরকারকে কটাক্ষ তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর

রাজ্যে যেন খুন-ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। আর জি করের ঘটনার পর রাজ্যের নানান প্রান্তে যেভাবে তীব্র প্রতিবাদ, আন্দোলন শুরু হয়েছিল, তাতে মনে করা হচ্ছিল যে ধর্ষণ, খুনের মতো ঘটনা হয়ত কিছুটা কমবে। কিন্তু তা আর হল কই! এবার এই ক্ষোভ উগড়ে দিলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী।   

নানান সময়ই নানান বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান পোস্ট করেন মনোরঞ্জন ব্যাপারী। শাসক দলের বিধায়ক হলেও তৃণমূল বা সরকারের বিরুদ্ধে মুখ খুলতে দ্বিধা করেন না তিনি। এর ফলে তৃণমূলকে বেশ অস্বস্তিতেও পড়তে হয় মাঝে মধ্যে। এবার ফের মুখ খুললেন বলাগড়ের বিধায়ক।

সম্প্রতি ফের আলিপুরদুয়ারে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। শুধু এই একটা ঘটনাই নয়, গত কয়েকদিনে রাজ্যের নানান প্রান্ত থেকে একাধিক ধর্ষণ-খুনের ঘটনা সামনে এসেছে। এমন সব ঘটনায় ক্ষিপ্ত মনোরঞ্জন ব্যাপারী। তাঁর কথায়, ধর্ষকদের বিরুদ্ধে সাধারণ মানুষ ও সরকারের আরও সজাগ হওয়া প্রয়োজন। আরও বেশি করে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে দাবী তৃণমূল বিধায়কের।  

সোশ্যাল মিডিয়া পোস্টে মনোরঞ্জন ব্যাপারী লিখলেন, “আর সহ্য হচ্ছে না। কেমন যেন পাগল পাগল লাগছে। মাথা ব্যথা ঠিক রাখা অসাধ্য হয়ে পড়ছে। পশ্চিমবঙ্গটাও খুনি-ধর্ষকদের উল্লাস ভূমি হয়ে গেল নাকি? কিছুই তো বুঝতে পারছি না”। তৃণমূল বিধায়কের কথায়, বাঙালি বহিরাগতদের দ্বারা সংক্রমিত হচ্ছে। সেই কারণেই এমন ঘটনা ঘটছে বারবার।

tmc mla manoranjan byapari

আরও পড়ুনঃ রয়েছে পাকাবাড়ি, তা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম তৃণমূল কর্মী-সমর্থকদের, প্রতিবাদ করতেই শুরু বচসা-মারামারি, উত্তপ্ত এলাকা

মনোরঞ্জন ব্যাপারীর কথায়, গোটা দেশেই কিছু বছর ধরে মহিলাদের উপর অত্যাচার ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থানে এমন অত্যাচার চলছে। বাংলাতেও এমন ঘটনা শুরু হয়েছে। এক মাসের মধ্যে এমন ধরণের ঘটনার বিচার-সহ শাস্তি হওয়া প্রয়োজন বলে দাবী তৃণমূল বিধায়কের।

আরও অন্যান্য খবর