BIG NEWS: তৃণমূল-ত্যাগী এই দাপুটে নেতা উড়ে গেলেন দিল্লি, আজই যোগ দিচ্ছেন বিজেপি’তে?

আজকে রাজ্যের মন্ত্রীসভার সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। যা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। সেই বিতর্কে রেশ মিটতে না মিটতেই জানা গেল তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী আজ শুক্রবার বিজেপিতে যোগ দিতে চলেছেন।

যদিও এই খবরের সম্পূর্ণ সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি তবে কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের সঙ্গে দিল্লি গিয়েছেন মিহির বাবু। এর ফলে দুয়ে দুয়ে চার করতে রাজনৈতিক মহলের কোনো অসুবিধা হচ্ছে না। বস্তুত রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে মিহির গোস্বামীর বিরোধ যেভাবে বাড়ছিল তাতে এই সিদ্ধান্ত ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা বলছে ওয়াকিবহাল মহল। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার।

গতকালই মিহির গোস্বামী বিস্ফোরক বক্তব্য রেখেছিলেন। জানিয়েছিলেন যে তিনি কোনোভাবেই আর দলে থাকতে চান না। মুখ্যমন্ত্রী চাইলে তখনই বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পারেন। তখন থেকেই বোঝা যাচ্ছিল যে দল ছাড়তে চলেছেন মিহির গোস্বামী। আজ তিনি বিজেপিতে আনুষ্ঠানিকভাবে কখন যোগদান করেন এটা দেখার জন্যই অপেক্ষা করছে রাজনৈতিক মহল।

RELATED Articles