নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত অপরূপা পোদ্দার, অভিযোগ তরুণজ্যোতি তিওয়ারির, পাল্টা বিজেপি নেতাকে তুই-তোকারি করে অপমান তৃণমূল নেত্রীর

নিয়োগ দুর্নীতি (recruitment scam) রাজ্যে বিতর্কের অন্ত নেই। প্রায় প্রতিদিনই এক একজন নতুন তৃণমূল নেতা-নেত্রীর নাম উঠে আসছে এই দুর্নীতিতে। এবার নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar)। এই বিষয়ে নথি টুইট করে অভিযোগ করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tiwari)। আর এরপরই বিজেপি নেতাকে তুই-তোকারি করে অপমান করলেন তৃণমূল নেত্রী। পাঁচদিনের সময় বেঁধে দিয়ে আইনি পদক্ষেপের হুমকিও দিলেন অপরূপা পোদ্দার।

শুভেন্দু অধিকারীর পর এবার তরুণজ্যোতি তিওয়ারি। গ্রুপ সি নিয়োগে অপরূপা পোদ্দার বেশ কয়েকটি নাম সুপারিশ করেছিলেন বলে দাবী করে টুইট করেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। শুধু তাই নয়, টুইটে বেশ কয়েকজনের নামের তালিকাও প্রকাশ করেন তিনি। সঙ্গে এও দাবী করেন, নিয়োগ দুর্নীতিকাণ্ডে অপরূপা পোদ্দারকে গ্রেফতার করা উচিত।

https://twitter.com/tjt4002/status/1648730114258247680?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1648730114258247680%7Ctwgr%5E81f49d78d8f1c74b0ccd228682f09990f7732140%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fwest-bengal%2Fhooghly%2Ftmc-mp-aparupa-podder-attack-bjp-leader-tarunjyoti-tewari-on-twitter-au54-794784.html

তাঁর এই টুইটের পরই কার্যত ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল সাংসদ। কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা টুইট করে তিনি লেখেন, “তোদের মহান নেতা, বাংলার গদ্দারকে সাতদিন সময় দিয়েছি। তোকে পাঁচদিন দিলাম প্রমাণ করে দে। যদি তুই না পারিস তোর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেব”। এমনভাবেই তুই-তোকারি সম্বোধন করে বিজেপি নেতাকে কটাক্ষ করেন অপরূপা পোদ্দার।

https://twitter.com/AparupaPoddar/status/1648730220097331201?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1648730220097331201%7Ctwgr%5E81f49d78d8f1c74b0ccd228682f09990f7732140%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fwest-bengal%2Fhooghly%2Ftmc-mp-aparupa-podder-attack-bjp-leader-tarunjyoti-tewari-on-twitter-au54-794784.html

বলে রাখি, তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা গ্রেফতার হওয়ার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৬ জন তৃণমূলে সাংসদ-বিধায়কের নাম প্রকাশ করেছিলেন যারা নিয়োগ দুর্নীতিতে যুক্ত। তাদের নাম ও কাদের চাকরির জনু সুপারিশ করেছেন তারা সেসবের তালিকা টুইট করেছিলেন তিনি। সেই সাংসদ-বিধায়কদের মধ্যে নাম ছিল অপরূপা পোদ্দারেরও।

সেই দাবীর পাল্টা দাবী করে অপরূপা বলেছিলেন যে অধিকারী পরিবারের তরফে নাকি তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু তিনি তা না করায়, এসব অভিযোগ করা হয়েছে তাঁর বিরুদ্ধে। আর এবার নথিসহ আরও এক বিজেপি নেতা এই একই অভিযোগ আনলেন অপরূপা পোদ্দারের বিরুদ্ধে।

RELATED Articles