নেতা-মন্ত্রীরা তো লেগেই আছে এবার তৃণমূল ছেড়ে ছাত্রনেতাও যাচ্ছেন বিজেপি শিবিরে।যেমন উত্তর কলকাতায় ছাত্রদের মধ্যে এবং সজল ঘোষ নামটা বেশ পরিচিত। সিটি কলেজের পড়ুয়াদের যেকোনও রকমের সমস্যার সমাধান করে থাকেন এই ছাত্র নেতাই। আর এবার দলের কাছ থেকে উপযুক্ত সন্মান না পেয়ে তৃণমূলের এই দাপুটে ছাত্র নেতা এখন যোগ দিতে চলেছেন বিজেপিতে।
সূত্রের খবর আগামীকাল অর্থাৎ ২৫শে ফেব্রুয়ারি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেবেন তিনি। তবে যথারীতি তিনি একা নন সঙ্গে নিয়ে যাচ্ছেন হাজারখানেক অনুগামীও।
প্রসঙ্গত উল্লেখ্য, সজন খোঁজ আদতে জনপ্রিয় কংগ্রেস নেতা প্রদীপ ঘোষের ছেলে। উত্তর কলকাতায় ছাত্র রাজনীতির অন্যতম মুখ হলেন তিনি। বাবা প্রদীপ ঘোষের হাত ধরে তৃণমূলে এসে ছাত্র রাজনীতিতে নামেন সজলবাবু। ৩৬ নম্বর ওয়ার্ড থেকে পুরসভার উপনির্বাচনে কাউন্সিলর পদে লড়েছিলেন তিনি। সজলবাবু জানান, এতবছর ধরে দলের জন্য অনেক কিছু করেছি, কিন্তু দল আমাকে সন্মান দেয়নি। আর সেই কারণেই এখন পদ্ম শিবিরের পথে পা বাড়াচ্ছেন তিনি।
একুশের নির্বাচন যে আশঙ্কার হতে চলেছে তা বলা বাহুল্য। লোকসভা নির্বাচনে কোটা বাঁধছে ভালো ফল করলেও কলকাতায় তেমন ভাবে আঁচড় কাটতে পারেনি বিজেপি।
আর আসন্ন নির্বাচনে অন্তত উত্তর কলকাতায় কিছু করে দেখানোর জন্য সজল ঘোষই হবে বিজেপির প্রধান অস্ত্র। এবার দেখার কতদূর বিজেপিকে টেনে নিয়ে যেতে পারেন সজল।





