উদয়ন গুহর উস্কানিমূলক মন্তব্যের জের! পুলিশের সামনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা, অভিযোগের তীর তৃণমূলের দিকে

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) কনভয়ে হামলা (convoy attack) করা হল। আজ, বৃহস্পতিবার কোচবিহারের গোসানিমারা এলাকায় নিশীথের কনভয়কে লক্ষ্য করে ছোঁড়া হয় ইট, পাথর। অভিযোগ, পুলিশের সামনেই হামলা চালায় তৃণমূল কর্মীরা (TMC workers)। পাল্টা বাঁশ-লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তোলে বিজেপি কর্মীরাও (BJP workers)। অভিযোগ, তৃণমূল নেতা উদয়ন গুহর উস্কানিমূলক মন্তব্যের জেরেই এই হামলা চালানো হয়েছে বিজেপি নেতার কনভয়ে।

আজ, বৃহস্পতিবার দুপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে সিতাই যাচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সেই সময়ই গোসানিমারি এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন গ্রামবাসীরা। অভিযোগ, তাঁদের সঙ্গেই মিশে ছিলেন তৃণমূল কর্মীরাও।

নিশীথের কনভয় যাওয়ার সময় আচমকাই হামলা হয় বলে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, পুলিশের সামনেই হামলা হয়। পালটা প্রতিরোধ গড়ে বিজেপি কর্মীরাও। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনী  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এদিনের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু গিয়েছে।

উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর উস্কানিমূলক মন্তব্যের জেরেই বিজেপি নেতার উপর এই হামলা চালানো হয়েছে বলে দাবী উঠেছে। বলে রাখি, কিছুদিন আগেই দিনহাটার শুকারুর কুটি গ্রামপঞ্চায়েত এলাকায় তৃণমূলের একটি সভায় উদয়ন বলেন, “২০১৯ সালের লোকসভা নির্বাচনে আমরা হেরে গিয়েছি। নিশীথ প্রামাণিক লোকসভা নির্বাচনে জয়লাভের পর আর এলাকায় ঢোকেনি। তাই আগামী লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিকের দাড়ি-গোঁফ উপড়ে নেওয়ার বন্দোবস্ত করতে হবে”।

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্র থেকে উদয়ন গুহকে হারিয়েছিলেন নিশীথ প্রামাণিক। এরপর থেকেই দুই নেতা মধ্যে তিক্ততা অন্য মাত্রা পায়। পরে নিশীথ সাংসদ পদ রেখে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। আর উপনির্বাচনে ওই দিনহাটা কেন্দ্র থেকেই ১ লক্ষ ৬০ হাজারের বেশি ভোটে জিতে বিধায়ক হন উদয়ন গুহ।

RELATED Articles