‘মহিলাদের এমন জায়গায় মারো যাতে দেখাতে না পারে’, মহিলাদের কাপড় খুলে নেওয়ার অভিযোগ, সন্দেশখালিতে পুলিশের পোশাকে গুণ্ডা বাহিনী?

TMC workers were accused of harassing women in Sandeshkhali: ভোটের শেষ বেলাতেও উত্তপ্ত সন্দেশখালি। সন্দেশখালি নিয়ে বিতর্কের অন্ত নেই। চলতি মাসের শুরু থেকেই একের পর এক ঘটনা ঘটেছে এই এলাকায়। আর বারবার সন্দেশখালি হয়ে উঠেছে চর্চার অন্যতম কেন্দ্র। এবার লোকসভা ভোটের শেষ দফাতেও সন্দেশখালি থেকে এল অভিযোগ (TMC workers were accused of harassing women in Sandeshkhali)

সন্দেশখালির বাসিন্দারা আগেই জানিয়েছিলেন, গত দশ বছর ধরে তারা শেখ শাহজাহান ও তাঁর সাগরেদদের কারণে ভোট দিতে পারেন নি। তবে এখন শাহজাহান ও তাঁর সাগরেদরা জেলবন্দি। কিন্তু ত্রাস কাটে নি সন্দেশখালির বাসিন্দাদের। এখনও মহিলাদের উপর চলছে হেনস্থা। মহিলাদের উদ্দেশে নানান নোংরা মন্তব্য করা চলছে তাও আবার পুলিশের পোশাক পরে। এমন অভিযোগ উঠেছে শাহজাহানের ভাই সিরাজ ডাক্তারের দলবলের বিরুদ্ধে (TMC workers were accused of harassing women in Sandeshkhali)

সন্দেশখালির বেড়মজুড়ে গতকাল, শুক্রবার থেকেই ঘটছে নানান অপ্রীতিকর ঘটনা। মহিলাদের দাবী, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের মারধর করেছে (TMC workers were accused of harassing women in Sandeshkhali)। সেই কারণে রাতে জেগে পাহারা দেন তারা। এক মহিলা জানান, “কালকে রাতে দেখি একটা বাইকে বসে তিনজন যাচ্ছে। তারপর আমাদের একজন মহিলার কাপড় ধরে খুলে দিয়েছে। ও তখন চিৎকার করে বলে সবাই বেরিয়ে এসো। আমার কাপড় খুলে দিয়েছে” (TMC workers were accused of harassing women in Sandeshkhali)

আবার অন্য এক মহিলার কথায়, “আমরা যখন ওকে বাঁচাতে যাই সেই সময় পরপর কতগুলো দেখলাম পুলিশের গাড়ি। তারপর সেখান থেকে নেমে আমাদের মারধর করেছে। ওরা বলছে এমন-এমন জায়গায় মারো কাউকে দেখাতে পারবে না” (TMC workers were accused of harassing women in Sandeshkhali)

তবে গ্রামবাসীদের দাবী, এই দলবল আসল পুলিশ নয়। ওরা আসলে তৃণমূল আশ্রিত গুন্ডা বহিনী। সিরাজ ডাক্তারদের বাহিনী এই সব করছে বলে দাবী এলাকাবাসীদের। তারা এও জানান, ওই দুষ্কৃতীদের মুখে কালো কাপড় বাধা ছিল (TMC workers were accused of harassing women in Sandeshkhali)। এদিন এলাকাবাসীদের সঙ্গে দেখা করতে সেখানে যান বসিরহাট লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার।

বলে রাখি, চলতি মাসের শুরুতেই শেখ শাহজাহানের বাড়ি রেশন দুর্নীতির তদন্তে গিয়ে হামলার মুখে পড়েছিল ইডি। এরপর সন্দেশখালি মহিলারা গর্জে ওঠেন শাহজাহান ও তাঁর সাগরেদদের বিরুদ্ধে। জমি দখল, নারী নির্যাতন, শ্লীলতাহানির অভিযোগ করেন তারা। গ্রেফতার করা শাহজাহানকে। জেলবন্দি তাঁর সাগরেদরাও। কিন্তু শাহজাহানের কিছু চ্যালাচামুণ্ডা যে এখনও সন্দেশখালিতে রয়ে গিয়েছে (TMC workers were accused of harassing women in Sandeshkhali), তা গতকালের ঘটনায় ফের প্রমাণিত।

RELATED Articles