দেশের প্রতি ভালোবাসা! হাতে বন্দুক নয়, নেতাজির মূর্তি পরিষ্কার করতে ব্যস্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

আজ রাজ্যের শেষ দফার ভোট। বাংলার ৯ আসনে আজ নির্বাচনী প্রক্রিয়া চলছে। আজ কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, ডায়মন্ড হারবার, বসিরহাট, বারাসাত, যাদবপুর, জয়নগর, মথুরাপুর লোকসভা নির্বাচন।বরানগর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন। শেষ দফার ভোটে রাজ্যে এসেছে বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী। লোকসভা ভোটে দিন ঘোষণার আগেই দেড়শ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Army) পৌঁছেছিল বাংলায়। সপ্তম দফায় ভোট হচ্ছে ১৭ হাজার ৪৭০ টি বুথে।

এই দফায় কেন্দ্রীয় বাহিনী (Central Army) রয়েছে ৯৬৭ কোম্পানি। শুধুমাত্র কলকাতাতেই রয়েছে ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাকি কেন্দ্র বাহিনী (Central Army) রয়েছে বিভিন্ন এলাকায়। বারাসাত পুলিশ জেলা ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে ৮১ কোম্পানি , বারুইপুরে ১৬০ কোম্পানি, বসিরহাটে ১১৬ কোম্পানি, বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীনে ৫৯ কোম্পানি, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ১১০ কোম্পানি ও সুন্দরবন পুলিশ জেলায় থাকছে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Army)। ১ হাজার ৯৫৮টি QRT রয়েছে ৯টি লোকসভা কেন্দ্র। কলকাতাতেই মোতায়েন রয়েছে ৫৯৯টি QRT। নিরাপত্তার খাতিরেই কলকাতার ৭২ টি বহুতল থেকে নজরদারি চালানো হচ্ছে। ‌ কেন্দ্র বাহিনী ও কলকাতা পুলিশ এই নজরদারি চালাচ্ছে বলে খবর। অতীত থেকে শিক্ষা নিয়ে ভোট পরবর্তী হিংসা এড়াতে এবার লোকসভা নির্বাচনের ফল ঘোষণা আর পর দুদিন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানা গিয়েছে। ৬ই জুন পর্যন্ত রাজ্যে থাকবে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

কেন্দ্রীয় বাহিনীদের (Central Army) নিয়ে নানা সময় নানা অভিযোগ উঠেছে। এবার অন্যরকম ছবি ধরা পড়ল বারুইপুর এলাকায়। হাতে বন্দুক নয় হাতে রয়েছে একটা কাপড়, বুথে থাকা নেতাজির মূর্তি পরিষ্কার করতে ব্যস্ত রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়েছে। ‌ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এমন নিদর্শন প্রায় অদেখাই থেকে যায়‌। তবে দেশের প্রতি কর্তব্য, মনুষ্যত্ব ফুটে উঠল এই জওয়ানের। এখন অহরহই নেতাজী, বিবেকানন্দের মূর্তি ভাঙ্গা হয়। সে রাজনৈতিক দ্বন্দ্বেই হোক বা অন্য কোন কারণে। তার মাঝেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের (Central Army) এমন রুপ দেখে মুগ্ধ নেট নাগরিকেরা। নেট নাগরিকেরা বলছেন, এখনও মনুষ্যত্ব বেঁচে রয়েছে, দেশের প্রতি ভালোবাসা রয়েছে জওয়ানদের।

উল্লেখ্য,‌ চলতি বছরের প্রথমদিকেই নেতাজির মূর্তি ভাঙ্গা নিয়ে অভিযোগ পৌঁছেছিল হাইকোর্টে। শ্রদ্ধানন্দ পার্কের কাছে একটি গলিতে নেতাজির মূর্তি ভেঙে শৌচাগার প্রতিস্থাপনের কাজ চলছিল। এই মামলার আবেদনকারী আইনজীবীরা মেয়রকে লিখিত অভিযোগ জানিও কোন সুরাহা পারেননি। খাস কলকাতাতেই নেতাজির মূর্তি ভেঙে চলছে শৌচাগার তৈরি। এই মামলায় ওই এলাকা পরিদর্শন করে কলকাতা পুরসভাকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগণনম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। একদিকে মূর্তি ভাঙার গল্প অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের (Central Army) মূর্তি পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা।

RELATED Articles