“বিষয়টি খুবই হাস্যকর”, নির্বাচন কমিশনের সংশোধনীর বিরুদ্ধে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের

করোনার চলতে নির্বাচনের ক্ষেত্রে বদলানো হলো নিয়ম। কিন্তু এই নতুন নিয়মে চরম আপত্তি জানালো তৃণমূল গোষ্ঠী। এমনকি নির্বাচন বিধিতে এই আমূল পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনকে করা ভাষায় চিঠি দিল তৃণমূল কংগ্রেস।

চিঠিতে তৃণমূল কংগ্রেস স্পষ্ট অভিযোগ তুলেছেন, নির্বাচনের নিয়মবিধি পরিবর্তন করার সময় কোনোরকম আলোচনা করেনি নির্বাচন কমিশন। এই সিদ্ধান্ত একতরফাভাবেই নেওয়া হয়েছে। এছাড়া এই নতুন নিয়মের খরচাও বাড়বে আবার গোপনীয়তা ভঙ্গ হবে।

"বিষয়টি খুবই হাস্যকর", নির্বাচন কমিশনের সংশোধনীর বিরুদ্ধে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের

"বিষয়টি খুবই হাস্যকর", নির্বাচন কমিশনের সংশোধনীর বিরুদ্ধে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের

প্রসঙ্গত, চলতি মাসের ২ তারিখে নির্বাচন কমিশনের মুখপাত্র আগামী নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনী বিধিতে কিছু সংশোধন আনার কথা জানান। দেশজুড়ে করোনা পরিস্থিতির মোকাবিলার স্বার্থেই কিছু বদল আনে নির্বাচন কমিশন। এই সংশোধনীতে বলা হয়েছে, এবার থেকে ৬৫ বছরের ওপরে ব্যক্তিরা ইভিএম এ নয় বরং পোস্টাল ব্যালটে ভোট দেবেন।

এই সংশোধনী প্রকাশের পরই নির্বাচন কমিশনকে অবিলম্বে চিঠি পাঠিয়ে এই নতুন নিয়ম তুলে নেওয়ার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি , দেশের মোট জনসংখ্যার মাত্র ৬ শতাংশ মানুষের বয়স ৬৫ বছরের উপরে। অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কমপক্ষে ১৩ জন মুখ্যমন্ত্রীর বয়সও ৬৫ বছরের বেশি। তাদের ক্ষেত্রে কিছু হবে না? তাঁরা ভোটপ্রচারে অংশ নেবেন, কিন্তু সংশোধনী অনুযায়ী আবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। বিষয়টি খুবই হাস্যকর।

RELATED Articles

Leave a Comment