‘অভিষেক যদি ভাবেন মুসলিমরা বিজেপির ভয়ে তৃণমূলকে ভোট দেবে, তাহলে ভুল করছেন’, ‘ভাইপো’কে কড়া ভাষায় আক্রমণ পীরজাদা ত্বহা সিদ্দিকির

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। এই নির্বাচনের আবহেই এবার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) আক্রমণ করলেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি (Twaha Siddiqui)।

অভিষেককে বেশ কড়া ভাষায় আক্রমণ করেই ত্বহা সিদ্দিকি বলেন, “অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, রাজনীতিতে আছেন ঠিক আছে। অভিষেক যদি মনে করেন, বিজেপির ভয়ে মুসলিমরা তৃণমূলকে ভোট দেবে, তাহলে ভুল করছেন”।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নিয়েও মুখ খোলেন পীরজাদা। নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্ত হাতে লাগাম ধরার পরামর্শ দেন তিনি। বলেন, “পঞ্চায়েত নির্বাচনের আগে বাংলাকে নতুন ভাবে সাজাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে”।

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “বাংলার মানুষের গুনগুনানি শুনছি আমি, এইসব জিনিস গুলো অভিষেকই করছে। অভিষেক বাচ্চা ছেলে মমতা বন্দোপাধ্যায়ের কাছে”। ত্বহা সিদ্দিকির এমন মন্তব্যের বিরোধিতা করেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেককে ভয় দেখানো বাঞ্ছনীয় নয়”।

শুধু তাই-ই নয়। বঙ্গ রাজনীতি নিয়ে ত্বহা সিদ্দিকির বক্তব্য, “৩৪ বছরের সরকার এক গ্লাস জলের ব্যবস্থা করেনি। এই সরকার এসে অনেক করেছে। যদি বলি এই সরকার কিচ্ছু করেনি, তাহলে আমাদের মতো বেইমান আর কেউ নেই। আর যদি ওরা বলে সব করে দিয়েছে তাহলে ওদের মতো বেইমান আর কেউ নেই। এই সরকার যতটা দরকার ততটা না করলেও অনেকটা করেছে, অনেক করেছে”।

আরও অন্যান্য খবর