Covid19 Crisis: রাজ্যে এক চিকিৎসক ও এক প্রৌঢ়-এর শরীরে মিলল করোনা, আক্রান্তের সংখ্যা ছুঁলো কুড়ি!

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বেড়েই চলছে। আজ কলকাতার কম্যান্ড হাসপাতালের এক চিকিৎসকের পরে আরও এক করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেল। এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০।

জানা গিয়েছে, তীব্র শ্বাসকষ্ট নিয়ে সম্প্রতি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ৬৬ বছর বয়সী ওই প্রৌঢ়। করোনার একাধিক লক্ষণ দেখা দেওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তির লালারসের নমুনা পরীক্ষার জন্য নাইসেডে পাঠানো হয়েছিল। এ দিন রাতে সেই রিপোর্ট হাতে পান রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। রিপোর্টে ওই ব্যক্তি করোনায় আক্রান্ত বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে আজ সন্ধ্যায় রাজ্যে প্রথম এক চিকিৎসকের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। তিনি বর্তমানে আলিপুর কম্যান্ড হাসপাতালে কর্মরত। পেশায় অ্যানাসথেটিস্ট এই ব্যক্তির নমুনা নাইসেডে পাঠানো হলে রবিবার বিকেলে সেই রিপোর্ট পজেটিভ আসে।

‌প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সম্প্রতি দিল্লি গিয়েছিলেন ওই চিকিৎসক। গত ১৭ই মার্চ দিল্লি থেকে কলকাতায় ফেরেন। তারপর সুস্থই ছিলেন। এরপর হঠাৎই নানা উপসর্গ দেখা দেয়। এরপর হাসপাতালেই আইসোলেশনে রাখা হয়েছিল তাঁকে।

রাজ্যে কোনও চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা এই প্রথম। স্বভাবতই স্বাস্থ্য মহল এই বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন। কারণ করোনা আক্রান্ত অবস্থাতেই ওই চিকিৎসক বহু রোগী দেখেছেন এবং যেহেতু তিনি ক্রিটিক্যাল কেয়ারের সঙ্গে যুক্ত তাই রোগীদের অত্যন্ত ঘনিষ্ঠ সংস্পর্শে তাঁকে আসতে হয়েছে, সেক্ষেত্রে আক্রান্তের সংখ্যা আরোও বাড়তে পারে বলে ধারণা স্বাস্থমন্ত্রকের। অন্যদিকে, দেশে আক্রান্তের সংখ্যা ১০১৫। মৃত ২৪ জন।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment