গরমে সরস্বতী পুজো! শীত কি ফিরবে শেষ পর্যন্ত?

দক্ষিণবঙ্গের আবহাওয়া (weather) আপাতত শীতের আমেজ থেকে অনেকটাই দূরে। স্বাভাবিকের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি ওপরে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এর ফলে দিনের বেলায় শীতের অনুভূতি কার্যত নেই বললেই চলে। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।

তবে সরস্বতী পুজোর (রবিবার ও সোমবার) সময় শীতের প্রত্যাবর্তনের আশা অনেকটাই ম্লান। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে এই সময় বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি ওপরে। একইসঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। ফলে রাতের দিকে সামান্য ঠান্ডা অনুভূত হলেও দিনের বেলায় গরম অনুভূত হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়াও একইভাবে শুষ্ক থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি কিংবা তুষারপাতের কোনও সম্ভাবনা নেই। পাঁচ দিন পর্যন্ত এই অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। যদিও পাহাড়ি এলাকায় রাতের দিকে ঠান্ডা টের পাওয়া যেতে পারে।

তাহলে কি সরস্বতী পুজো পুরোপুরি গরমেই কাটবে? বিশেষজ্ঞরা বলছেন, সরস্বতী পুজোর সময় আবহাওয়ায় শীতের ছোঁয়া থাকতে পারে। তবে তা মূলত রাত এবং ভোরের দিকেই সীমাবদ্ধ থাকবে। দিনের বেলা গরমের অনুভূতি বেশি হতে পারে। এই পরিস্থিতিতে আবহাওয়ার পরিবর্তন হওয়ার খুব বেশি সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ র’ক্তাক্ত রাজপথে তরুণীর আর্তনাদ! নাবালকের হাতে নৃশংস হত্যায় উঠে এল সম্পর্কের অন্ধকার দিক!

তবে আশ্চর্যজনকভাবে পশ্চিমের কয়েকটি জেলায় কিছুটা ঠান্ডার অনুভূতি দেখা যেতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের মতো জায়গাগুলিতে রাতের দিকে শীতের আমেজ অনুভূত হতে পারে। ফলে সরস্বতী পুজোয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে গরমই থাকবে, তবে কিছু জায়গায় হালকা ঠান্ডার ছোঁয়া থাকবে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles