নিজের টুইটার হ্যান্ডেল থেকে দেশবাসীকে ৭৪ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘আমার সকল ভাইবোনকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’
https://twitter.com/MamataOfficial/status/1294469431955841024
শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ করা টুইটে এ কথা লিখেই শুভেচ্ছা জানান তিনি। একইসঙ্গে তিনি লেখেন ‘আজকের স্বতন্ত্র স্বাধীন ভারতের স্বপ্ন সত্যি করতে যাঁরা নিজেদের জীবন বলিদান দিয়েছেন তাঁদের আমরা কুর্নিশ জানাই। এই স্বাধীনতা অনেক কষ্ট করে অর্জিত। এবং এই দেশ যেসব নীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত সেগুলি সংরক্ষণ করার দায়িত্ব আমাদের এবং তার জন্য যা যা প্রয়োজন আমাদের সব কিছু করা উচিত।’
https://twitter.com/MamataOfficial/status/1294244798165946368
তবে অন্যান্য বছরের ন্যায় উক্ত করোনা পরিস্থিতির কারণে এই বছর দেশজুড়ে সমস্ত উদ্যাপনই একটু ফিকে। সেই কথা মনে করিয়ে সকলকে সচেতন করতে স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুক্রবার বিকেলে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ‘প্রতিবছর আমরা মধ্যরাতে জাতীয় পতাকা উত্তোলন করে ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’ পালন করি। এ বছরও তার অন্যথা হবে না। তবে সবাইকে মাস্ক পরে, শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাধীনতা দিবস পালন করতে হবে।’
মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, ‘আমাদের মহান দেশ এর আগে বহু কঠিন সময় পার করে এসেছে। বর্তমান কঠিন পরিস্থিতিও ঠিক কাটিয়ে উঠবে বলে আমার বিশ্বাস। জয় হিন্দ। বন্দে মাতরম।’





