Weather Update of Bengal: ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। এর জেরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলায়। তবে জলীয় বাষ্পের মাত্রা বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি (Weather Update of Bengal)।
আবহাওয়া সূত্রে খবর, শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল ও পশ্চিমের উপকূল এলাকায় প্রবল বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। হাওড়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর (Weather Update of Bengal)।
উত্তরবঙ্গের সমতলের জেলা মালদহতে বৃষ্টি হলেও হতে পারে। আগামী ৭২ ঘণ্টায় কলকাতাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আজ, বৃহস্পতিবার আকাশ মূলত মেঘলাই থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার ও শনিবার শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা (Weather Update of Bengal)।
আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৩ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৪.২ মিলিমিটার (Weather Update of Bengal)।





