‘আমি ওদের ১০ লক্ষ টাকা দিতে চেয়েছিলাম…’, আর জি করের মৃত তরুণী চিকিৎসকের মা-বাবাকে টাকা দেওয়ার প্রস্তাব মমতার

Mamata Banerjee Offered 10 lakhs to the Parents of Death Lady Doctor: আর জি করে নির্মমভাবে খুন করা হয়েছে তরুণী চিকিৎসককে। তাঁকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। এই ঘটনায় ফুঁসছে আমজনতাও। গতকাল, মধ্যরাতে এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ জানান মহিলারা। চারিদিকে যখন উত্তাল পরিস্থিতি, সেই সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক মন্তব্য করলেন, যাতে ফের রোষের মুখে তিনি (Mamata Banerjee Offered 10 lakhs to the Parents of Death Lady Doctor)।  

গতকাল, বুধবার প্রাক স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই আর জি করের মৃত তরুণীকে নিয়ে কথা বলেন তিনি। জানান, মৃতার পরিবারকে আর্থিক সাহায্য করতে চেয়েছিলেন তিনি। মমতা বলেন, “”আমি বলেছিলাম আমাদের একটা কর্তব্য আছে, মেয়ে তো আর ফিরে আসবে না। আমি ওনাকেও বলেছিলাম, ওঁর নামে যদি কিছু করতে চান, করে দেব। আমরা ১০ লক্ষ টাকা তো দিতেই পারি। তবে তাঁর মা বলেছেন, আগে মেয়ের বিচার হোক, তারপর দেব। যারা কম্পেনসেশনের কথা বলছেন, তাদের জানিয়ে রাখি আমরা আগেই বলেছি” (Mamata Banerjee Offered 10 lakhs to the Parents of Death Lady Doctor)। তাঁর এই মন্তব্যের কারণে ফের ফুঁসে উঠেছে জনতা। সকলের একটাই প্রশ্ন, একটা তাজা প্রাণের হত্যা হয়েছে। মা-বাবা টাকা নেবে এই মুহূর্তে? কোনও টাকা কী তাদের মেয়েকে আর ফেরাতে পারবে? নাকি টাকা দিয়ে মা-বাবার মুখ বন্ধ করতে চাইছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee Offered 10 lakhs to the Parents of Death Lady Doctor)?   

এদিন মমতা আরও বলেন, “যদি কোনও সন্দেহ থাকে তাঁদের থেকে কথা শোনার জন্য। কী কী খবর আছে বলুন। আমাকে রবিবার পর্যন্ত খবর দিন। সাথে যদি কেউ থাকে তাদের ডাকব এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং জুনিয়র ডক্টরদের তারা ডেকেছিল, তাছাড়াও, অনেক কাউকে ডেকেছিল। প্রমাণ কলকাতা পুলিশের হাতে ছিল, আমরা ওটা সিবিআইকে দিয়ে দিয়েছি। আমরা রবিবার সময় দিয়েছিলাম। আমাদের টার্গেটের টাইম ছিল, তারা রবিবারের মধ্যে কেস করে ফাঁসি দেবে, এটা আমরা চাই। আমি কিন্তু বালুরঘাটের কেসে করে দিয়েছিলাম।  কামদুনির কেস যাঁরা বলছেন, তাঁরা জেনে রাখুন, ২ জনকে ফাঁসির কথা বলেছিলাম, কিন্তু হাইকোর্ট তাঁদের শাস্তি মকুব করে”।   

এদিনের এই অনুষ্ঠানে সিপিএমকে শানিয়ে মমতা বলেন, “রাজারহাটে কৃষক মেরেছেন, কত মানুষের কঙ্কাল পুঁতে দিয়েছেন। একসঙ্গে কত মানুষকে হত্যা করেছেন, সব ভুলে গেছি আমরা? সহানুভূতি না দেখিয়ে রাজনীতি করছেন। আমি ক্ষমতার মায়া করি না। আমি মনে করি মানুষের সেবা করে যাব। হঠাৎ করে চাকরি বাতিল করে দেন আপনারা।মামলা করে চাকরি বাতিল করে দেন। ২৬ হাজার চাকরি খাচ্ছেন, তারাও কিন্তু নতুন যৌবন, তখন ভাবনা আসে না? কী ব্যবস্থা জানি না। কেন একজন রাজ্যসভার সাংসদ লড়বেন এই কেসে লড়বেন”?

তাঁর সংযোজন, “অনেক আইনজীবী আছেন, তারা তো কোনও এমপি নন। আপনারা কি চান না, আসল দোষী শাস্তি পাক? কালপ্রিট ধরা পরুক? আপনাদের সব চলাচল লক্ষ্য করছি। অকথা-কুকথা বলছেন, সবটাই মিথ্যে, অপ্রপচার। কারণ, আপনারা চান না বাংলায় শান্তি থাক।  তাই এই রাজনীতি করছেন আপনারা। আমরা কিন্তু এই রাজনীতি করিনি। আন্দোলন করতে করতে আমার ব্রেন সার্জারি হয়েছে”।

আরও অন্যান্য খবর