ক্রমশ ভ্রুকুটি নাড়াচ্ছে নিম্নচাপ। হ্যাঁ আবারও পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর (weather)। জানা যাচ্ছে মঙ্গলবার দিনভর মেঘলা আকাশ থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির (Rain) দাপট অব্যাহত থাকলেও কলকাতায় (Kolkata) আজকে ভারী বৃষ্টিপাত হবে না। তবে সারাদিন আদ্রতা জনিত অস্বস্তি থাকবে। আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৯.৬°।
আজ কলকাতায় বাতাসে জলীয় বাষ্প রয়েছে ৮৫ থেকে ৯৬ শতাংশ আর গত ২৪ ঘন্টায় কলকাতাতে ২.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হতে পারে বলে আগেই মঙ্গলবার অর্থাৎ আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল। বর্তমানে নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশে রয়েছে তবে বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে পরবর্তী ২৪ ঘন্টায় পশ্চিম ও উত্তর-পশ্চিমে দিকে ধাবিত হবে বলেই শোনা যাচ্ছে।
এরপর শক্তি বাড়িয়ে এই নিম্নচাপ চলে যাবে ঝাড়খণ্ডের দিকে। আগামী তিন দিনের মধ্যে ঝাড়খন্ড সংলগ্ন বিহার, উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশেই এই নিম্নচাপ স্থিতিশীল হয়ে থাকবে। যে কারণে দক্ষিণবঙ্গ ও ঝাড়খন্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। একই সাথে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহারেও।
মঙ্গলবার থেকে মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির আগাম সতর্কতা জারি করা হয়েছিলো। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও নদীয়ায় মতো জেলাগুলিতে। প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামীকাল অর্থাৎ বুধবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান বীরভূমে ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া পশ্চিম দিকের অন্যান্য জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া তে ভারী বৃষ্টির পূর্বাভাস করা হয়েছে। শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে বলে খবর দিয়েছে আবহাওয়া দপ্তর।






