শীতের দেখা নেই! সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় জেলায়, জানুন আবহাওয়ার আপডেট

বছর শেষ হওয়ার মুখে। বড়দিনের মরসুমে (Christmas Weather Update) কলকাতা ও শহরতলিতে দেখা নেই শীতের। শীতপ্রেমী বাঙালিদের জন্য বড় ধাক্কা। শীত উপভোগের আশায় জল ঢেলেছে পশ্চিমী ঝঞ্ঝা। নতুন বছরের শুরুতে ফিরবে শীতের আমেজ? কেমন থাকবে সপ্তাহভর আবহাওয়া (Weekly Weather Update)? রইল আপডেট।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভবনা নেই। বছর শেষের আগে ঠান্ডা পড়ার সম্ভবনাও ক্ষীণ। মঙ্গলবার দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টির রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বড়দিনে দার্জিলিং-এ রয়েছে তুষারপাতের সম্ভবনা। কিছু জেলায় ভারি কুয়াশার দাপট।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

উত্তরবঙ্গের পাঁচ জেলায় থাকবে ঘন কুয়াশার দাপট। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ, কোচবিহার জেলায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সোমবার দার্জিলিং-এ রয়েছে হালকা তুষারপাতের সম্ভবনা। পাশাপাশি, সিকিমে তুষারপাতের প্রভাব দার্জিলিং সংলগ্ন এলাকায় পড়বে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভবনা। বেলা বাড়লে আকাশ পরিষ্কার থাকবে। বড়দিন আর বছরশেষে দক্ষিণবঙ্গে কনকনে শীতের পরিবেশ পাওয়ার সম্ভবনা অত্যন্ত কঠিন।

আরও পড়ুনঃ বসের সঙ্গে শারীরিক সম্পর্কে ‘না’! স্ত্রীকে ত্যাগ করলেন ইঞ্জিনিয়ার স্বামী

আবহাওয়া দফতর সূত্রে খবর, সমুদ্রের মধ্যেই ক্রমশ শক্তি হারাচ্ছে গভীর একটি নিম্নচাপ। তবে নতুন ঝঞ্ঝা ও ঘূর্ণবাতের প্রভাবে দক্ষিণবঙ্গে আবারও শীত বাঁধাপ্রাপ্ত হবে।

আরও অন্যান্য খবর