ক্রমে ভয়াবহ হয়ে উঠছে দেশের করোনা পরিস্থিতি। গবেষণা বলছে আর কিছুদিনের মধ্যে হয়তো কমতে পারে করোনার গতি। কিন্তু আপাতভাবে সেই গতিরোধের কোনও সম্ভাবনাই যেনও দেখা যাচ্ছে না। রাজ্যে এক দিনে করোনা আক্রান্ত ২১ হাজার কাছাকাছি। ২০ হাজার ৮৪৬ জন আক্রান্ত হয়েছেন আজ। মৃতের সংখ্যা সরকারিভাবে ১৩৬।
আরও পড়ুন-করোনা যুদ্ধে ময়দানে দাদার সৈনিকরা! সৌরভের নেতৃত্বে রাজ্যের ৮ জেলায় চালু হচ্ছে কোভিড কেয়ার সেন্টার
তবে এই করোনা পরিস্থিতিতে সবচেয়ে ভয়াবহ খবর আজকে একদিনে করোনায় রাজ্যে মৃত্যু হয়েছে ৪ চিকিৎসকের। এদিন করোনায় প্রাণ হারান ঢাকুরিয়া আমরিতে প্যাথলজিস্ট সুবীর দত্ত। ৯০ ছুঁইছুঁই প্রবীণ এই প্যাথলজিস্ট ২৫ এপ্রিল থেকে ভর্তি ছিলেন হাসপাতালে। সেদিন থেকেই তিনি ভেন্টিলেশনে ছিলেন।
আরও পড়ুন-গুরুতর উপসর্গ থাকা রোগীদের RT-PCR পরীক্ষায় অগ্রাধিকার দিতে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর
অ্যাপোলো হাসপাতালে মৃত্যুু হয় চিকিৎসক উত্পল সেনগুপ্ত’র। তিনি বারাসাত হাসপাতালের চিকিৎসক ছিলেন। মহামারীতে সংক্রমিত হয়ে মৃত্যু হয় মুর্শিদাবাদের তরুণ চিকিৎসক সন্দীপন মণ্ডলের। আজকেই মৃত্যু হয় এনআরএসের প্রাক্তন চিকিৎসক সতীশ ঘাটার।





