করোনার জেরে গোটা দেশ বিপর্যস্ত। এরই সঙ্গে রয়েছে ওমিক্রনের বাড়বাড়ন্ত। পশ্চিমবঙ্গের পরিস্থিতিও বেশ খারাপ। গতকাল সন্ধ্যার বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এমন আবহে এবার আইসোলেশনের জন্য নতুন নিয়ম জারি করল রাজ্য সরকার। নতুন এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে কোনও করোনা রোগীর যদি টানা তিনদিন জ্বর না আসে, তাহলে তাঁকে সাতদিন পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে। পরবর্তীতে আর করোনা পরীক্ষা করানোর প্রয়োজন নেই।
সরকারের তরফে জানানো হয়েছে, যদি কোনও রোগীর যদি মৃদু উপসর্গের পাশাপাশি কোমর্বিডিটি থাকে, তাহলে সংশ্লিষ্ট রোগীর পরপর ৩ দিন অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ৯৩ শতাংশের বেশি হলেই ৭ দিন পর তার নিভৃতবাসের মেয়াদ ফুরিয়ে যাবে। তবে যে সমস্ত করোনা রোগীদের অক্সিজেনের সাহায্য প্রয়োজন, তাদের ক্ষেত্রে আইসোলেশন কবে শেষ হবে, তা স্থির করবেন চিকিৎসকরা
এদিকে আজ থেকে দেশে করোনার প্রিকশন ডোজ বা বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। এই নিয়ে প্রিকশন ডোজ নিয়ে গতকাল, রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়েছিল যে প্রিকশন ডোজ নেওয়ার জন্য নতুন করে কো-উইন অ্যাপে রেজিস্টার করতে হবে না।
তবে পুরসভার তরফে জানানো হল যে প্রিকশন ডোজ নিতে ইচ্ছুক ও যোগ্য ব্যক্তিদের পুরসভার নতুন পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। কলকাতা পুরসভার স্বাস্থ্যবিভাগের মেয়র অতীন ঘোষ এই বিজ্ঞপ্তি জারি করেছেন। আজ থেকেই এই পোর্টাল সংক্রান্ত নানান প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!