অভীক-বিরুপাক্ষকে সাসপেন্ড করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল, শোকজ সন্দীপকেও, বাতিল হওয়ার পথে আর জি করের প্রাক্তন অধ্যক্ষের রেজিস্ট্রেশন!

লাগাতার বিতর্কের মুখে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিক দে ও বিরুপাক্ষ বিশ্বাস। নানান অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এদের দু’জনকেই এবার সাসপেন্ড করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। একু সঙ্গে সাসপেন্ড করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজের হাউজ স্টাফ মুস্তাফির রহমান মল্লিককেও। তিনিও সন্দীপের ঘনিষ্ঠ বলেই পরিচিত। এরই সঙ্গে শোকজ করা হয়েছে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও।

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন অভীক দে। অন্যদিকে, মেডিক্যাল কাউন্সিলের পিনাল ও এথিক্স কমিটির সদস্য ছিলেন বিরুপাক্ষ বিশ্বাস। আর জি কর ঘটনার আবহে ভাইরাল ‘হুমকি’র অডিওকে কেন্দ্র করে চর্চায় এসেছিলেন বর্ধমান মেডিক্যালের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। বর্ধমান মেডিক্যাল কলেজে তাঁর ‘দাদাগিরি’, ‘থ্রেট কালচার’ চলত বলে অভিযোগ উঠেছে।  

অন্যদিকে আবার অভীক দে-র বিরুদ্ধেও উঠেছে মেডিক্যাল কলেজে দাদাগিরির অভিযোগ। আর জি করে তরুণী চিকিৎসকদের ধর্ষণ-মৃত্যুর ঘটনায় সেমিনার রুমের যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে অভীক দে ও বিরুপাক্ষ বিশ্বাস দু’জনেই উপস্থিত ছিলেন বলে দেখা গিয়েছে। চাপের মুখে পড়ে এবার এই দু’জনকেই সাসপেন্ড করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল।

অন্যদিকে আবার আরও বড় বিপাকে পড়েছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছেন তিনি। আর জি করে আর্থিক দুর্নীতি, মেডিক্যাল বর্জ্য পাচার, মৃতদেহ নিয়ে ব্যবসা, এমন নানান অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুনঃ ‘তেমন কিছুই করিনি, কনুইটা লেগে গেছে একটু…’, রাস্তায় হেনস্থা ছাত্রীকে, ভরা বাজারে দাঁড়িয়ে ছাত্রীকে প্রমাণ দিতে হল সে শ্লীলতাহানির শিকার

আর জি করে তরুণী চিকিৎসকের খুনের ঘটনার পরই সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির বিষয়টি সামনে আসে। আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই অভিযোগ করেছিলেন। সেই মামলাতেই সন্দীপকে গ্রেফতার করে সিবিআই। এখন এই মামলার তদন্ত করছে ইডিও। তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের জবাব দিতে হবে সন্দীপকে, এমনটাই নির্দেশ মেডিক্যাল কাউন্সিলের। ৩ দিনের মধ্যে যদি সন্তোষজনক কোনও ব্যাখ্যা না দেওয়া হয়, তাহলে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হবে বলে খবর।   

RELATED Articles