বছর শেষে ফের শীতের ফিরে আসার পূর্বাভাস (Winter Update in West Bengal)। হাওয়া অফিস জানিয়েছে, উত্তুরে হাওয়ার দাপটে একধাক্কা পারদ নামবে তিন থেকে চার ডিগ্রি। নতুন বছরের শুরুতেই বজায় থাকবে শীতের আমেজ। পাশাপাশি, কুয়াশার চাদরে ঢেকে যাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলা।
রবিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি। শীত ততটা অনুভূত হতে দিচ্ছে না। আসন্ন, ২৪ ঘণ্টায় তাপমাত্রার বড় পরিবর্তন না হলেও, মঙ্গলবার রাত থেকেই তাপমাত্ৰা নামতে শুরু করবে। বছরশেষে তাপমাত্ৰা নামবে ১৪ ডিগ্রি।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
আপাতত, দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির সম্ভবনা নেই। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা। পুরুলিয়ার তাপমাত্রা বেশ কম। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১০. ৫ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
উত্তরবঙ্গেও জারি থাকবে শুষ্ক আবহাওয়া। দার্জিলিং-এর পার্বত্য এলাকায় বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। বুধবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভবনা।
আরও পড়ুনঃ খতম বাঘবন্দি খেলা! অবশেষে বাগে এল বাঘিনি জিনাত
আবহাওয়াবিদদের মতে, বছরের শেষ ও নতুন বছরের শুরুতে শীতের আসল রূপের সাক্ষী থাকতে চলেছে বঙ্গবাসী। অবশেষে শীতের পোশাক বের করে রাখার সময়। শহর থেকে গ্রাম, সকালের কুয়াশা ও রাতের তাপমাত্ৰা নেমে যাওয়া শীতের প্রকোপকে আরও বাড়াবে।





