করোনা আবহে ভারতীয় অর্থনীতির হাল ধরলেন সুরাপ্রেমীরা, বিক্রিতে রেকর্ড গড়ল বাংলা, মাত্র কয়েক ঘন্টায় রাজস্ব আদায় ৪০ কোটি!

টানা লকডাউনে বিধ্বস্ত দেশের অর্থনীতি। বন্ধ সমস্ত আয়ের উৎস‌ও। করোনা আতঙ্কে স্তব্ধ শিল্প ক্ষেত্রের উৎপাদনও। এই সঙ্কটময় অবস্থায় দেশীয় অর্থনীতির হাল ধরল মদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ পেয়ে টানা ৪০ দিন পর দেশের অধিকাংশ রাজ্যেই গতকাল থেকে খুলে গেছে মদের দোকান। সারা দেশের মতোই সোমবার থেকে স্ট্যান্ড অ্যালোন লিকার শপে মদ বিক্রি শুরু হলো পশ্চিমবঙ্গেও। প্রথম দিনের মদ বিক্রির পরিমাণ ভেঙে দিয়েছে যাবতীয় সমস্ত রেকর্ড।

একদিনে মদ বিক্রি করে রেকর্ড পরিমাণ টাকার রাজস্ব আদায় করেছে রাজ্যগুলো। কোটি কোটি টাকার এই রাজস্ব দেখে বাকরুদ্ধ সবাই। সোমবার দোকান খোলার আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্তের মদের দোকানের সামনে লম্বা লাইন দেখা যায়। কোথাও কোথাও ভোর রাত থেকে উ‌‍ৎসাহী সুরাপ্রেমীরা সোশ্যাল ডিসটেন্সিং কে বুড়ো আঙ্গুল দেখিয়েই লাইনে দাঁড়িয়ে পড়েন। তো কোথাও আবার দোকান খুলতেই আনন্দে মেতে ওঠেন অনেকেই। দেশের বেশিরভাগ রাজ্যেই এই এক ছবি দেখা গেছে। মদ কেনার পর সংবর্ধনা দেওয়ার ছবি ধরা পড়ে সোশ্যাল মিডিয়ায়। এবং এই হারে মদ বিক্রির ফলে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে রাজ্যগুলো।

একদিন মদ বিক্রি করে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই রাজস্ব আদায় হয়েছে ৪০ কোটি টাকার। সোমবার, দুপুর ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা ছিল রাজ্যের মদ দোকান। দীর্ঘদিন অপেক্ষার পর গতকাল মদ দোকান খুলতেই উপচে পড়ে সুরাপ্রেমীদের ভিড়। তবে সব রাজ্যকে হেলায় হারিয়ে মদ বিক্রির তালিকায় শীর্ষ স্থানে রয়েছে যোগীর উত্তরপ্রদেশ। সেখানে একদিনে ১০০ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।

RELATED Articles

Leave a Comment